মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৬

মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৬ |
ঝিনাইদহের কালীগঞ্জে চার বছর বয়সী শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলায় আবু তাহের নাকে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। এ ছাড়া লাশ গুমের চেষ্টার অপরাধে তাঁকে আরও ৭ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনার ১১৬ দিন ও অভিযোগ গঠনের ৭ দিনের মধ্যেই এ রায় দেন আদালত। আজ সোমবার ঝিনাইদহ জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু তাহের কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের শফি উদ্দীনের ছেলে। ধর্ষণ ও হত্যার শিকার শিশুর বাবা

জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে কালীগঞ্জ বারবাজারের বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। তার মা একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করেন। মা-বাবা বাড়িতে না থাকায় গত ২৬ ফেব্রুয়ারি শিশুকে ধর্ষণ করে আবু তাহের। পরে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের উদ্দেশে পাশের একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে আসামি। এ ঘটনার পরদিনই পুলিশ আসামি আবু তাহেরকে কুষ্টিয়া শহরে তার ভাইয়ের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, গত ২৬ মে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ১৬ জুন মামলার অভিযোগ গঠন করা হয়। ১৭ জুন সাক্ষ্যগ্রহণ এবং ২১ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২২

জুন রায় ঘোষণা করেছেন আদালত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন রাজধানীতে চলমান তল্লাশি ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: পাটওয়ারী ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা সহসাই খুলছে না হরমুজ প্রণালি নাইন-ইলেভেনের আগে ভারতও ছিল ওসামা বিন লাদেনের নিশানায়: সিআইএ প্রতিবেদন সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন ২০ বছর একই লটারি নম্বরে ভাগ্য বদল, জিতলেন দেড় লাখ ডলার অনুসন্ধানে দুদক: এনসিপি নেতা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি পাচারের অভিযোগ আদানির বন্ধ ইউনিট সচল হতেই থমকে গেল রামপাল বিদ্যুৎ কেন্দ্র: কমছে না লোডশেডিং চাল-তেল-সবজি-কাঁচামালের পর এবার ভারত থেকে এলো সাড়ে ৩ লাখ কেজি ইলিশ! বাদ যাবে না কোনো পণ্য