ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ July, ২০২৬

ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ July, ২০২৬ |
টানা পাঁচ দিনের প্রলয়ংকরী ভারী বর্ষণে এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পার্বত্য চট্টগ্রাম ও এর আশপাশের উপকূলীয় অঞ্চল। একদিকে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, অন্যদিকে পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে মাইলের পর মাইল লোকালয়। গত তিন দিনে পাহাড়ধস ও দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন। এর মধ্যে বাঁশখালীর উপকূলে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হওয়ায় চরম আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রায় ১ লাখ মানুষ। টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে বিভিন্ন স্থানে ধসে পড়েছে। ফলে প্রধান সড়কগুলোর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে পাহাড়ের পাদদেশে অবৈধ ও ঝুঁকিপূণভাবে বসবাস করা হাজারো পরিবার। যেকোনো মুহূর্তে মাটিচাপা পড়ার আতঙ্ক সত্ত্বেও মাথা গোঁজার

ঠাঁই না থাকায় অনেকেই সেখানে অবস্থান করছেন। অন্যদিকে যারা আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেয়েছেন, তাদের দিন কাটছে তীব্র অনাহারে আর বিশুদ্ধ পানির চরম সংকটে। আশ্রয়কেন্দ্রগুলোতে ক্রমেই লম্বা হচ্ছে বুভুক্ষু মানুষের সারি। দুর্যোগের এই মুহূর্তে সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে। বঙ্গোপসাগর ও সাঙ্গু নদীর উত্তাল ঢেউয়ের তোড়ে ভেঙে পড়ছে বেড়িবাঁধ। স্থানীয় বাসিন্দাদের স্পষ্ট অভিযোগ–অপরিকল্পিত নকশা এবং নির্মাণকাজে চরম নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এই বাঁধ আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তথ্য অনুসন্ধান করে জানা যায়, সাড়ে ৯ বছর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের পাড়ে ১৪ কিলোমিটার দীর্ঘ এই বাঁধ নির্মাণের জন্য প্রথমে ২৫১ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়।

পরবর্তীতে ব্যয় বাড়িয়ে তা ২৯৩ কোটি ৬০ লাখ টাকায় উন্নীত করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের দুর্নীতির খেসারত এখন দিতে হচ্ছে ১ লাখ অসহায় উপকূলবাসীকে। শুধু গ্রামীণ বা পাহাড়ি অঞ্চলই নয়, জোয়ারের পানি আর ভারী বৃষ্টির দ্বিমুখী আক্রমণে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। জলাবদ্ধতার কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কর্মহীন হয়ে পড়েছেন লাখো শ্রমজীবী মানুষ। স্থানীয়দের দাবি, সাগরের পানি আটকাতে দ্রুত এই ভাঙা বাঁধ সংস্কার না করা হলে পুরো এলাকা চিরতরে বিলীন হয়ে যেতে পারে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণের কথা বলা হলেও দুর্গম এলাকাগুলোতে এখনো পৌঁছায়নি পর্যাপ্ত সাহায্য। প্রকৃতির এই রুদ্ররূপের সামনে এখন

শুধুই টিকে থাকার লড়াই লড়ছে চট্টগ্রাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি