নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৬

নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৬ |
নতুন গানে আগের মতো নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে সক্রিয় যোগাযোগ বজায় রেখেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। তবে সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে তার ছবি ও ভিডিও তৈরি ও প্রচার করায় বিরক্তি প্রকাশ করেছেন তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে কনকচাঁপা জানান, অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তার ছবি এমনকি ভিডিও তৈরি করছেন। কেউ নিছক শখে, আবার কেউ বাণিজ্যিক উদ্দেশ্যে এসব করছেন। পুরো বিষয়টি তাকে বিব্রত করছে বলেও উল্লেখ করেন তিনি। শিল্পীর ভাষায়, নিজের ছবি বা ভিডিও এআই দিয়ে রূপান্তর করার সিদ্ধান্ত যদি কখনও নেন, সেটি তার ব্যক্তিগত পছন্দের বিষয়। কিন্তু অন্যদের এমন উদ্যোগ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি

প্রশ্ন তোলেন, বাস্তবের তাকে কি আর মানুষের ভালো লাগছে না? এআই প্রযুক্তি সম্পর্কে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন কনকচাঁপা। তার মতে, প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, এটি কখনোই একজন মানুষের প্রকৃত সত্তা ও অভিব্যক্তিকে তুলে ধরতে পারে না। বরং বাহ্যিকভাবে আকর্ষণীয় করে তুললেও কাছ থেকে দেখলে ছবির স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে যায়। বিশেষ করে মানুষের চোখের স্বাভাবিক অভিব্যক্তি এআই ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারে না বলে মন্তব্য করেন তিনি। কনকচাঁপা বলেন, নিজের প্রচুর ছবি আগে থেকেই রয়েছে। তাই সেগুলোকে আবার কৃত্রিমভাবে পরিবর্তন করার প্রয়োজন দেখেন না। তিনি নিজের স্বাভাবিক অবয়ব নিয়েই সন্তুষ্ট এবং সৃষ্টিকর্তার সৃষ্টিকে সর্বোচ্চ শিল্পকর্ম হিসেবে দেখেন। একই সঙ্গে তিনি জানান, নিজের চেহারা

নিয়ে তার কোনো অস্বস্তি বা আক্ষেপ নেই। তাই অন্যদেরও তা পরিবর্তনের চেষ্টা করা উচিত নয়। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার আরও অনেক ইতিবাচক ব্যবহার রয়েছে, কিন্তু বাংলাদেশে অনেকেই এটি শুধু ছবি সম্পাদনার কাজে ব্যবহার করছেন। পোস্টের শেষদিকে সতর্কবার্তাও দিয়েছেন এই সংগীতশিল্পী। তিনি বলেন, এভাবে চলতে থাকলে সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়ে দেওয়ার কথাও ভাবতে পারেন। কারণ নিজের পরিবর্তিত বা বিকৃত সংস্করণ দেখতে তিনি মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না। কনকচাঁপা আরও জানান, জীবনে কখনো বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির জন্য পার্লার, বোটক্স, ভ্রু প্লাক, কৃত্রিম আইল্যাশ কিংবা হেয়ার এক্সটেনশনের আশ্রয় নেননি। তাই এআই দিয়ে তৈরি বিকৃত ছবি বা ভিডিওও তিনি দেখতে চান না। তার কথায়, নিজের স্বাভাবিক পরিচয় ও

ব্যক্তিত্বকেই তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প আসিফের দুর্নীতিকাণ্ডে সচিবসহ ফেঁসে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না …