মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ July, ২০২৬

মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ July, ২০২৬ |
টানা বর্ষণ ও জোয়ারের পানিতে বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা যখন জলমগ্ন, ঠিক তখনই রাজনীতিতে এক নতুন ও চাঞ্চল্যকর মোড় দৃশ্যমান হয়েছে। রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও, সাধারণ মানুষের দুর্ভোগকে কেন্দ্র করে নগরের ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে পানিবন্দী মানুষের ঘরে ঘরে গিয়ে খাবার বিতরণ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। ভারী বৃষ্টিতে চট্টগ্রামের সাধারণ মানুষ যখন তীব্র সংকটে, তখন অনেক এলাকাতেই সরকারি বা বেসরকারি বড় ধরনের ত্রাণ তৎপরতা পৌঁছানোর আগেই মাঠে নেমে পড়ে ছাত্র সংগঠনটির স্থানীয় কর্মীরা। ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বিভিন্ন জলমগ্ন গলিতে ঢুকে তারা পানিবন্দী অসহায় পরিবারগুলোর হাতে তৈরি খাবার ও জরুরি শুকনো খাবার পৌঁছে দেয়। রাজনৈতিকভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও প্রকাশ্যে তাদের এই

তৎপরতা নিয়ে নগরবাসী সাধুবাদ জানিয়েছে। খাবার বিতরণের সময় নেতাকর্মীরা তাদের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন। উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে নেতারা বলেন, “শত বাধা-বিপত্তি, সংকট, সংগ্রাম, দুর্যোগ আর দুর্বিপাক আমাদের ওপর দিয়ে যাক না কেন, আমরা সর্বদা অসহায় মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। কোনো কিছুই আমাদের থামিয়ে রাখতে পারবে না।” দ্বিতীয় দিনের মত ত্রাণ বিতরণ এদিকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ছাত্রলীগের উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ