রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ June, ২০২৬

রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ June, ২০২৬ |
পুরো ৯০ মিনিট খেলে মোটে ২৫ বার বলে স্পর্শ, ৩টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারেননি একটিও- ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে মোটাদাগে এই ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স। যা রোনালদোর মতো মহাতারকার নামের সঙ্গে কোনোভাবে মানানসই নয়! রোনালদোর এমন হতশ্রী পারফরম্যান্সের দিনে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে নামা কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট খোয়ানোয় অনেকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন রোনালদোকে। কেউ কেউ যুক্তি দিচ্ছেন, রোনালদোকে বদলি করা উচিত ছিল! তবে এসব সমালোচনার ধার ধারছেন না পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। তিনি জানিয়েছেন, রোনালদোকে বদলি করার মতো কোনো কারণ খুঁজে পাননি তিনি। অবশ্য জাতীয় দলের জার্সিতে বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা

নতুন নয়। এ নিয়ে বিশ্বকাপে টানা ৫ ম্যাচ গোলহীন থাকলেন রোনালদো। বিশ্বকাপের সঙ্গে ইউরো বিবেচনায় নিলে, টানা ১০ ম্যাচে কোনো গোল করতে পারেননি ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে পেনাল্টি বাদে ওপেন প্লে থেকে রোনালদো শেষবার গোল করেছেন ২০২১ সালের ১৯ জুন! ম্যাচের পর ম্যাচ পুরো সময় খেলছেন রোনালদো। যথারীতি গতকাল কঙ্গোর বিপক্ষে পুরো সময় খেললেও প্রতিপক্ষের গোলমুখে কোনো শট রাখতে পারেননি। বাজে পারফরম্যান্সের পরও রোনালদোকে কেন বদলি করাননি, এমন প্রশ্নের জবাবে পর্তুগাল কোচ মার্টিনেজ বলেছেন, 'যে ম্যাচে আপনার গোল সবচেয়ে বেশি প্রয়োজন, সে ম্যাচে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতাকে তুলে নেওয়ার কোনো মানে হয় না।' তাহলে পর্তুগালের সমস্যাটা কোথায়

ছিল? মার্টিনেজের মতে, পর্তুগালের খেলায় তেমন আগ্রাসন ছিল না, 'আমাদের শুরুটা খুব ভালো ছিল। আমাদের খেলার মান, ম্যাচের ওপর নিয়ন্ত্রণ এবং প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়ার ধরন- সবই ছিল দারুণ। সাধারণত গোলের পর সেই আবেগ দলকে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং দ্বিতীয় গোলের চেষ্টা করতে সাহায্য করে। কিন্তু এবার ঠিক উল্টোটা হয়েছে।' হতাশা ঝেড়ে মার্টিনেজ আরও বলেন, 'বরং আমরা বলের দখল ধরে রাখতে বেশি মনোযোগী হয়ে পড়ি। এর ফলে কঙ্গো তাদের রক্ষণভাগ নতুন করে সাজানোর এবং পাল্টা আক্রমণের পরিকল্পনা করার সুযোগ পায়। আমরা আক্রমণের গভীরতা হারিয়ে ফেলি, যা কঙ্গোকে সাহায্য করেছে।' তবে একটি ম্যাচের ফল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছেন না মার্টিনেজ।

এ প্রসঙ্গে কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের প্রসঙ্গ টেনে পর্তুগাল কোচ বলেছেন, 'বিশ্বকাপে এ ধরনের ঘটনা ঘটতেই পারে। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে হেরেও বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ২০১০ সালে সুইজারল্যান্ডের কাছে হেরে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। অথচ প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখে ওদের চ্যাম্পিয়ন মনে হয়নি।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান