ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৬

ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৬ |
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের ডালাসের একটি বারে ভিড় করেছিলেন ইংল্যান্ড সমর্থকরা। কিন্তু ভিড়ের মাত্রা এতটাই বেশি ছিল যে, পুলিশ সদস্যরা বাধ্য হয়ে সমর্থকদের বার থেকে বের করে দেন। ‘দ্য লন্ডনার পাব’ নামের বারটি টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের মকিংবার্ড স্টেশনে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, বারটির ভেতর, বারান্দা ও বাইরের অংশ ইংল্যান্ড সমর্থকে ঠাসা। পুরো ভবনে লাল-সাদা রঙের পতাকা টানানো। ভেতরে টেবিলগুলোতে পড়ে আছে অসংখ্য খালি বিয়ার ক্যান ও বোতল। দ্য ইনডিপেনডেন্টের বরাত দিয়ে সিবিএস জানিয়েছে, ম্যাচের আগে ওই বারে ইংল্যান্ড সমর্থকরা ৫ হাজার বিয়ার পান করেন। এতে খরচ হয় ৪০ হাজার ২০০ মার্কিন ডলারেরও বেশি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ টাকা। ডালাসের পুলিশ

বিভাগ জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে তারা জরুরি সেবার নম্বরে কল পান। এরপর সদস্যরা সেখানে যান। তবে কাউকে গ্রেপ্তার বা সরে যেতে বলা হয়নি। ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ সদস্যদের উপস্থিতিতে বারটি খালি হলেও অনেক সমর্থক ভবনের বাইরে কয়েক ঘণ্টা ধরে অবস্থান করেন। ছবিতে কয়েকজনকে ফুটবল খেলতেও দেখা গেছে। ৬০ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্য বুধবার বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। ২০১৮ সালের রানার্স-আপ ক্রোয়েশিয়াকে হ্যারি কেন’রা হারিয়েছেন ৪-২ গোলে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা