সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৬

সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৬ |
সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন টয়লেট থেকে একটি পাকিস্তানি তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-৪। র‍্যাব জানিয়েছে, বুধবার আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত ‘তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা’য় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। র‍্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদ্রাসা প্রাঙ্গণের অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে একটি ছেঁড়া হলুদ রঙের

শপিং ব্যাগের ভিতরে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড ২২ বোরের গুলিসদৃশ বস্তু পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘Made in Pakistan’ খোদাই করা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। তবে অস্ত্রটির উৎস ও কীভাবে সেখানে রাখা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। অস্ত্রটি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেশে হরহামেশাই মিলছে অবৈধ পাকিস্থানি অস্ত্রঃ যৌথবাহিনীর অভিযানে পাকিস্তানি রিভলভার ও বৈদ্যুতিক বোমা উদ্ধার প্রসঙ্গত: অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তান থেকে আসা ইন্সপেকশনবিহীন কন্টেইনারে বিস্ফোরকসহ সন্দেহজনক মালামাল আসার অভিযোগ উঠেছিল। এখনও সেসবের পূর্ণ সন্ধান না মিললেও, বিগত কয়েক মাসে পাকিস্তান ও তুরস্কে তৈরি বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। আশুলিয়ার এই

ঘটনায় উদ্ধার হওয়া ‘মেইড ইন পাকিস্তান’ পিস্তলটি সেই ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।র‍্যাব জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করা হচ্ছে। পাকিস্তানী জাহাজের দুটি কন্টেইনারে ‘ভয়ঙ্কর বিস্ফোরক’ দ্রব্য আসার তথ্যফাঁস!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা