ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের
‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি
‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব
তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ
ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার
আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান
ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে
ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় অভিযান ৫ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পু্লিশ। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে শহরের বিরিঞ্চি, আলোকদিয়া ও ভালুকিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি গাজী ফৌজুল আজীম। ধৃতদের পরিবারের দাবি মামলা ছাড়াই তরুণদের ধরে নিয়ে গেছে পু্লিশ।
জানা গেছে, ১৭ই জুন বুধবার সকালে ফেনী শহরের স্টেশন রোডে সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করেন অর্ধশতাধিক তরুণ। দুপুরে মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে পড়ে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন চৌধুরী নাসিমের ছবি সম্বলিত একটি ব্যানার নিয়ে একদল তরুণ মিছিলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। স্টেশন রোড থেকে শুরু হওয়া মিছিলটি পাশের রেল স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে সমাপ্ত হয়। রাতে এবং পরদিন সকালে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণকারী সন্দেহে ৫ জনকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের সহদেবপুর গ্রামের হারুন উর রশিদের ছেলে জামিউল ইসলাম (২০), আলোকদিয়া গ্রামের ইলিয়াস চৌধুরীর ছেলে ইশতিয়াক মাহমুদ (১৯), আবু জাফরের ছেলে তাসফিরুল ইসলাম (১৯), ভালুকিয়া গ্রামের ইদ্রিস ভুঞার ছেলে ইফতেখার আহমেদ (১৯) ও বিরিঞ্চি গ্রামের মিলন চৌধুরীর ছেলে সাইমুন চৌধুরী। তবে তাদের
পরিবারের দাবি, তারা কেউই ছাত্রলীগের কোন পদ-পদবীতে নেই। কারা মিছিল করেছে তারা জানেন না। বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি বলেন, মিছিলের ঘটনায় ৫ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।