সাঈদীর মৃত্যুতে ‘পাথর’ সেই অন্তু অরিন্দম ছাত্র ইউনিয়ন নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৬

সাঈদীর মৃত্যুতে ‘পাথর’ সেই অন্তু অরিন্দম ছাত্র ইউনিয়ন নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৬ |
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি, ‘দেইল্লা রাজাকার’ খ্যাত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে নজিরবিহীন বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি অন্তু অরিন্দম। ২০২৩ সালের ১৫ আগস্ট সাঈদীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর শোকবার্তাটি রাজনৈতিক অঙ্গনে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অন্তু অরিন্দম তাঁর পোস্টে সাঈদীকে ‘ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণপুরুষ’ হিসেবে অভিহিত করেন। তিনি লেখেন, সাঈদী নাকি এ দেশের মানুষের মন থেকে ‘ধর্মীয় কুসংস্কার দূরীকরণ’ ও ‘ধর্মীয় উগ্রতা প্রশমনে’ কাজ করেছেন। একজন বামপন্থী ছাত্র সংগঠনের শীর্ষ পদে থেকে একজন দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীর প্রতি এমন গুণকীর্তন ছাত্র ইউনিয়নের মূল আদর্শের সঙ্গে চরম সাংঘর্ষিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ

ছাত্র ইউনিয়ন ঐতিহাসিকভাবেই ধর্মনিরপেক্ষতা, প্রগতিশীলতা এবং মুক্তিযুদ্ধের চেতনার অতন্দ্র প্রহরী হিসেবে পরিচিত। সেই সংগঠনের একজন নেতা যখন সাঈদীর মতো উগ্র সাম্প্রদায়িক ও বিতর্কিত ব্যক্তির মৃত্যুতে ‘শোকে পাথর’ হয়ে যান, তখন সংগঠনের ভেতরে এবং বাইরে আদর্শিক ধস নিয়ে প্রশ্ন উঠেছে। এই পোস্টটি প্রকাশের পর থেকেই ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতাকর্মীসহ সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিচ্ছেন। সমালোচকরা বলছেন, যে ব্যক্তি একাত্তরে আলবদর-রাজাকার বাহিনীর হয়ে হত্যা, লুণ্ঠন ও ধর্ষণের মতো অপরাধে জড়িত ছিলেন, তাঁকে ‘উগ্রতা প্রশমনকারী’ বলা শহীদের রক্তের সঙ্গে বেইমানি। অন্তু অরিন্দমের এই অবস্থান প্রমাণ করে যে, বর্তমানে ছাত্র রাজনীতির অনেক নেতৃত্বে থাকা ব্যক্তিরা সংগঠনের ইতিহাস ও আদর্শ সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন

না। ছাত্র ইউনিয়নের মতো একটি লড়াকু সংগঠনের নেতার মুখে রাজাকারের প্রশংসা শুনে হতবাক প্রগতিশীল সমাজ। প্রশ্ন উঠেছে, প্রগতিশীলতার সাইনবোর্ড ব্যবহার করে ভেতরে ভেতরে উগ্র সাম্প্রদায়িক চেতনার লালন হচ্ছে কি না। যদিও তৎকালীন সময়ে সংগঠনের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থার দাবি উঠেছিল, তবে এই ঘটনাটি ছাত্র ইউনিয়নের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল