ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ May, ২০২৬

আরও খবর

আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ

শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?

সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ May, ২০২৬ |
বিএনপির ছাত্র সংগঠন- ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালী, কক্সবাজার ও রাঙামাটি। ‘পকেট কমিটি’ ও ‘ত্যাগী নেতাদের মূল্যায়ণ না করার’ অভিযোগে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে বিভিন্ন এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ৪ঠা মে, সোমবার দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীর টাউন হল মোড় ও প্রেসক্লাব এলাকায় পদবঞ্চিত নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইটের আঘাতে কয়েকজন পথচারী আহত হওয়ার খবরও পাওয়া গেছে। বিক্ষুব্ধ নেতারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম ও জেল-জুলুম সহ্য করলেও নতুন

কমিটিতে তাদের ঠাঁই হয়নি। প্রতিবাদে নবগঠিত কমিটির ১০ জন নেতা সংবাদ সম্মেলন করে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন। কক্সবাজারেও পরিস্থিতি থমথমে। সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের অনুসারী হওয়ায় অনেক ত্যাগী নেতাকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৩রা মে, রোববার সন্ধ্যায় শহরের শহীদ সরণি মোড়ে টায়ার জ্বালিয়ে ‘সিলং-এর কমিটি–মানি না মনবো না’ বলে স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন পদবঞ্চিতরা। সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পাহাড়ী জেলা রাঙামাটিতে। ২রা মে, শনিবার মধ্যরাতে ঘোষিত কমিটিকে কেন্দ্র করে ৪ঠা মে, সোমবার দুপুরে ‘চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’ বলে স্লোগানে স্লোগানে সভাপতি গ্রুপ ও পদবঞ্চিত গ্রুপের

মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। শহরের বনরূপা ও কাঁঠালতলী এলাকা রণক্ষেত্রে পরিণত হলে জেলা প্রশাসন শান্তি-শৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং