ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর
যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের
আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ
শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?
সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা
নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার
ছাত্রলীগ থেকে পল্টি নিয়ে ছাত্রদলের পদে ১১ নেতা
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ছাত্রলীগের পদধারী ১১ নেতা পদ পেয়েছেন। এ নিয়ে চলছে দলে ও বাইরে সমালোচনার ঝড়।
গত শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মেডিক্যাল কলেজ শাখার আহ্বায়ক করা হয়েছে তানভীর আব্দুল্লাহকে এবং মেহেদী হাসানকে ও সদস্যসচিব করা হয়।
তবে কমিটিতে মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের ২০২৩ সালের কমিটির পদধারী ১১ নেতা জায়গা পেয়েছেন। এর মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে জায়গা পেয়েছেন কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মো. মোহাইমিনুল ইসলাম নোমান, রিজভী আহমেদ, সাদ মোহাম্মদ, নিলয় সাহা প্রয়াস, জান্নাতুল
ইসলাম নাবিল, আব্দুল বাসেত শিবলু, আরাফাত হোসাইন রিফাত, জাকারিয়া আরজু ও সাব্বির আহমেদ সৌরভ। এ ছাড়া সদস্য হিসেবে জায়গা পেয়েছেন ছাত্রলীগের কমিটির সদস্য মেহেরাব হোসেন মিয়াদ ও প্রান্ত সাহা। এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ নিয়ে আমি কোনও কথা বলতে চাই না।’ তবে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, ‘মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের কমিটির বিষয়টি ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সরাসরি দেখে থাকে। যদি ছাত্রলীগের কেউ তথ্য গোপন করে ছাত্রদলের কমিটিতে ঢুকে যায় তাহলে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে, মেডিক্যাল কলেজ শাখার ছাত্রদলের ঘোষিত কমিটিতে ছাত্রলীগের নেতারা জায়গা পাওয়ার
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ কমিটি বাতিলের দাবি তুলেছেন।