নিজের এআই ছবি নিয়ে বিপাকে ইতালির প্রধানমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৬

নিজের এআই ছবি নিয়ে বিপাকে ইতালির প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৬ |
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কিছু ছবি নিয়ে বিপাকে পড়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অনলাইনে ছড়িয়ে পড়া এই ছবি ইস্যুতে তিনি সমর্থকদের সতর্ক করেছেন। মঙ্গলবার (৫ মে) মেলোনি জানিয়েছেন, অনলাইনে ছড়িয়ে পড়া ছবিগুলো এআই দিয়ে বানানো। তিনি এর পেছনে রাজনৈতিক প্রতিপক্ষকে দোষ দিয়েছেন। মেলোনি এক বিবৃতিতে জানান, তার একাধিক ভুয়া ছবি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। সেগুলোকে বাস্তব ছবি হিসেবে প্রচার করা হচ্ছে, যা রাজনৈতিক প্রতিপক্ষরা ছড়াচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী একটি ছবি শেয়ারও করেন, যেখানে তাকে অন্তর্বাস পরা অবস্থায় বিছানায় বসে থাকতে দেখা যাচ্ছে। মূল পোস্টে ছবিটিকে ‘লজ্জাজনক’ ও ইতালির প্রধানমন্ত্রীর জন্য ‘অনুপযুক্ত’ বলে মন্তব্য করা হয়েছিল। মেলোনি বলেন, স্বীকার করতেই হবে, যারা এগুলো

তৈরি করেছে, অন্তত এই ছবির ক্ষেত্রে তারা আমাকে কিছুটা ‘উন্নত’ও করেছে। এই ঘটনা প্রমাণ করে যে মানুষকে আক্রমণ ও মিথ্যা ছড়াতে এখন ‘যেকোনো কিছুই’ ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, বিষয়টি শুধু আমাকে নিয়ে নয়। ডিপফেক একটি বিপজ্জনক হাতিয়ার। কারণ এটি প্রতারণা করতে পারে, মানুষকে প্রভাবিত করতে পারে এবং যেকাউকে আঘাত করতে পারে। আমি নিজেকে রক্ষা করতে পারি, কিন্তু অনেকেই তা পারেন না। মেলোনি জনগণকে অনলাইনে কোনো তথ্য গ্রহণ বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার আহ্বান জানান। এবারই প্রথম নয়। দুই বছর আগে মেলোনি সার্ডিনিয়ার এক ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি মেলোনির মুখ ব্যবহার করে

ডিপফেক পর্নোগ্রাফিক ছবি তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেন। মামলাটি এখনো চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল