কেন্দ্রীয় বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থান দখলের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৬

কেন্দ্রীয় বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থান দখলের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৬ |
জমি-জমা দখল, কবরস্থান দখল, মাছ চুরি, হামলা-মামলা ও দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ এনে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আফরোজা আক্তার নামে এক নারী। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। লিখিত বক্তব্যে আফরোজা আক্তার অভিযোগ করেন, তার ভাইপো কেন্দ্রীয় বিএনপির সদস্য মহসিন কবীরের নেতৃত্বে পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তার ভাই রুহুল আমিন, সামছুজ্জামান খোকন, ডেন্টিস্ট ডা. নাসিম জামান রিফাতসহ পরিবারের আরও কয়েকজন সদস্য ও কর্মচারী। তিনি দাবি করেন, অভিযুক্তরা তার ভোগদখলীয় জমি ও পুকুর দখলের চেষ্টা করছেন। পাশাপাশি পুকুর থেকে মাছ চুরি, মায়ের ও সন্তানের কবর

দখল, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলা দায়ের এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার মতো বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে অভিযুক্তদের বাড়িতে গেলে তাকে অপমান করে বের করে দেওয়া হয়। পরবর্তীতে তার পুকুর থেকে মাছ চুরি করা হয়। এ বিষয়ে প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি করা হয় বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও জানান, থানায় একাধিকবার অভিযোগ দিয়েও সঠিক বিচার পাননি। বরং প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তার পরিবারকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সংবাদ সম্মেলনে আফরোজা আক্তার অডিও-ভিডিও, সাধারণ ডায়েরি (জিডি), মামলা সংক্রান্ত কাগজপত্র এবং পুকুর লিজের চুক্তিপত্রসহ বিভিন্ন

নথি উপস্থাপন করেন। তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া