বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৬ |
ভূরাজনৈতিক অস্থিরতায় ডলারের দাম এবং তেলের দাম কমে যাওয়ার প্রভাব পড়েছে স্বর্ণের দামে। বুধবার (৬ মে) মূল্যবান ধাতুটির দাম বেড়েছে ২ শতাংশেরও বেশি। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তির আশা বাড়ায় বেড়েছে স্বর্ণের দাম। রয়টার্স জানিয়েছে, স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্স প্রায় ৪,৬৪৭.০৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে জুন মাসের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও বেড়ে প্রায় ৪,৬৫৮ ডলারে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি অল্প সময়ের জন্য হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে চালানো একটি সামরিক কার্যক্রম স্থগিত করছেন। এর কারণ হিসেবে তিনি ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতার অগ্রগতির কথা উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে

ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে যাওয়ায় তেলের দামে পতন হয়েছে। যা স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করেছে। ওয়ান্ডার সিনিয়র মার্কেট বিশ্লেষক কেলভিন ওং বলেন, ভূরাজনীতিতে এই পরিস্থিতিতে ঝুঁকি কমায় বিনিয়োগকারীরা আবার স্বর্ণের দিকে ঝুঁকছেন। মূলত ডলার দুর্বল হলে অন্যান্য দেশের বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে যায়, ফলে চাহিদা বাড়ে। অন্যদিকে, তেলের দাম বেশি হলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, যা সুদের হার বৃদ্ধির সম্ভাবনা তৈরি করে। যদিও স্বর্ণ সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়, উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের সুদ-ভিত্তিক সম্পদের দিকে টেনে নিতে পারে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের আসন্ন নন-ফার্ম পে-রোল রিপোর্টের অপেক্ষায় আছেন, যা অর্থনীতির শক্তি এবং ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ নীতির ওপর প্রভাব

ফেলতে পারে। স্বর্ণ ছাড়াও অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রূপার দাম ৩.৪% বেড়ে প্রতি আউন্স ৭৫.৬২ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে প্লাটিনাম ২.৪% বেড়ে ১,৯৯৯.৯৫ ডলার ও প্যালাডিয়াম ২.৬% বেড়ে ১,৫২৪.৫৯ ডলার হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া