নেত্রকোনায় ১১ বছরের শিশু ধর্ষণঃ ধর্ষককে বাঁচাতে মাদ্রাসাপন্থী ও জামায়াতিদের মিথ্যা তথ্য প্রচার; ধর্ষক হুজুর র‍্যাব-এর হেফাজতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৬

নেত্রকোনায় ১১ বছরের শিশু ধর্ষণঃ ধর্ষককে বাঁচাতে মাদ্রাসাপন্থী ও জামায়াতিদের মিথ্যা তথ্য প্রচার; ধর্ষক হুজুর র‍্যাব-এর হেফাজতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৬ |
নেত্রকোনার মদন উপজেলায় হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসারে, গত বছরের অক্টোবর-নভেম্বর মাসে ধর্ষণের ঘটনা ঘটে এবং শিশুটি বর্তমানে প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদ চলছে। শিশুটির মা গত ২৩ এপ্রিল মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর সাগর পলাতক ছিলেন। র‍্যাব-১৪ মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে বুধবার (৬ মে) সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে। অভিযুক্ত ধর্ষক মামলা হবার পর থেকেই একাধিক জায়গা পরিবর্তন করায় তাকে খুঁজে পাওয়া মুশকিল

হচ্ছিল আইনও শৃঙ্খলা বাহিনীর। যেই আইপি থেকে হুজুর সাগর ভিডিও দেয় সোশ্যাল মিডিয়ায় সেই আইপি ট্রেস করেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে সাগর স্থানীয় যেই জামায়াতি নেতার বুদ্ধি পরামর্শে পালিয়ে বেড়াচ্ছিল, সেই নেতার মোবাইল এর কল লিস্ট আর লোকেশন ট্র্যাক করে ধর্ষক আমান উল্লাহ সাগরকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করে। ধর্ষককে বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপতথ্যের ফ্লাডিং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জামায়াত-শিবির সংশ্লিষ্ট আইডি এবং কওমি মাদ্রাসা-সংশ্লিষ্ট মাদ্রাসাপন্থী ইনফ্লুয়েন্সাররা অভিযুক্ত ধর্ষক মাদরাসা শিক্ষককে রক্ষা করতে ভিত্তিহীন গুজব ও অপতথ্য ছড়াচ্ছেন। তারা দাবি করছেন যে, শিশুটির ভ্রূণের ডিএনএ টেস্ট হয়েছে এবং তাতে সাগর নয়, বরং শিশুটির

নানা দায়ী। এই মিথ্যা তথ্য ভাইরাল হয়েছে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে। র‍্যাব-১৪ এর কমান্ডিং অফিসার নায়মুল হাসান বুধবার ময়মনসিংহে সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানান, শিশুটির ভ্রূণের কোনো ডিএনএ পরীক্ষা এখনও হয়নি। এটি সম্পূর্ণ গুজব। প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে তদন্তকারী কর্মকর্তা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। অনলাইন ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরসহ কয়েকজন পরিচিত ব্যক্তি এই গুজব ছড়াতে ভূমিকা রেখেছেন বলে অভিযোগ উঠেছে। ডা. সায়মার উপর হামলা ও হুমকি এই অপতথ্য ছড়ানোর ফলে ঘটনাটি সামনে আনা ডা. সায়মা চৌধুরীর উপর মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা দলবদ্ধভাবে হামলা ও হুমকি দিয়েছে। তাকে মিডিয়া ট্রায়ালের শিকারও হতে হয়েছে। ফলে ডা. সায়মা বর্তমানে জীবনের নিরাপত্তায় শঙ্কায় রয়েছেন বলে

জানা গেছে। ঘটনার বিবরণ শিশুটি ওই মাদ্রাসায় আবাসিক ছাত্রী ছিল। অভিযোগে বলা হয়, আমান উল্লাহ সাগর শিশুটিকে ধর্ষণ করে হত্যার হুমকি দিয়ে চুপ থাকতে বলেন। শারীরিক পরিবর্তন দেখে পরিবার বিষয়টি জানতে পারে এবং চিকিৎসকের পরীক্ষায় অন্তঃসত্ত্বা নিশ্চিত হয়। শিশুটির বয়স ও শারীরিক অবস্থা দেখে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনায় সারাদেশে নারী ও শিশু অধিকার কর্মী, সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠন তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। অনেকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নজরদারি ও শিশু সুরক্ষা জোরদারের দাবি তুলেছেন। র‍্যাব জানিয়েছে, তদন্ত চলছে এবং সত্য উদঘাটনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন হলে প্রকৃত ঘটনা আরও স্পষ্ট হবে। সংশ্লিষ্টরা অপতথ্য ছড়ানো

থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, তথ্য যাচাই না করে শেয়ার করলে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে এবং নিরীহদের ক্ষতি হতে পারে। শিশুর সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা সবার দায়িত্ব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া