কালিয়াকৈরে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দিতে সালিশ, মায়ের মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুন, ২০২৬

কালিয়াকৈরে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দিতে সালিশ, মায়ের মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৬ |
কালিয়াকৈরের চাপাইর ইউনিয়নের রশিদপুর এলাকায় শিশুকে ধর্ষণের ঘটনা গ্রাম্য সালিশের মাধ্যমে থামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ধর্ষকের পরিবারের বিরুদ্ধে। ৪ জুন বিকালে ওই কন্যা শিশুকে ধর্ষণের ঘটনা গ্রাম্য সালিশের ধামাচাপার চেষ্টা করে। এদিকে ওই ঘটনায় রিফাত আহমেদ নামে এক কিশোরকে অভিযুক্ত করে গত শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত কিশোর হলো, উপজেলার রশিদপুর এলাকার আব্দুর রশিদের ছেলে রিফাত আহমেদ। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ওই ঘটনার পর কিশোরটি পলাতক রয়েছে। পুলিশ সূত্র জানায়, উপজেলার রশিদপুর এলাকায় ৪ জুন বিকালে ওই শিশুটি বাড়ির পাশে মাঠে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময়

রিফাত ওই শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে শিশুটিকে ধর্ষণের চষ্টো করে। এসময় শিশুটির ডাক চিত্কারে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের চষ্টোর ঘটনা স্বজনদের খুলে বললে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানায়, শিশু ধর্ষণের চষ্টোর ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ৫ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ বৃষ্টি ঝরবে আগামী কয়েক দিন, শঙ্কা বন্যা পরিস্থিতির ইরানকে শাস্তি দিতে ‘সৃজনশীল উপায়’ খুঁজছে যুক্তরাষ্ট্র সমালোচনার মুখে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিজ্ঞপ্তি বদলাল বিদ্যুৎ বিভাগ ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে যশোরে ডিসি অফিস ঘেরাও স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা আনুষ্ঠানিক ঘোষণার আগেই গুগল পিক্সেল ১১ সিরিজের দামের তথ্য ফাঁস ৮৩% জেন-জি কনটেন্ট তৈরি করছে ২৪-এ সরকার বিরোধী অবস্থানে থাকলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চান তসলিমা নাসরিন রাবিতে যুদ্ধাপরাধীদের ছবিসংবলিত বিলবোর্ড, বাংলাদেশ ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদকারীদের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি কাঁচা মরিচের দামের আগুন কমাতে ভারতেই ঝুকছেন ব্যবসায়ীরা গ্যাস ও কাঁচামালের সংকটে চট্টগ্রামের তিন সার কারখানায় উৎপাদন ব্যাহত, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা নতুন অর্থবছরের শুরুতেই কমল রপ্তানি আয়, পোশাক খাতেও নেতিবাচক প্রবৃদ্ধি গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম, উৎপাদন ব্যাহত শিল্পে, ভোগান্তিতে লাখো গ্রাহক উচ্চমূলে মার্কিন এলনজি কিনেও কাটছে না গ্যাস সংকটঃ সিএনজি স্টেশনে ফের দীর্ঘ লাইন, ভোর থেকে দুপুর গড়িয়েও মিলছে না গ্যাস পাকিস্তান সেনাবাহিনীর ইসলামীকরন: কোরআন-উদ্ধৃতি দিয়ে ভারত-আফগানদের কাফের আখ্যা সেনাবাহিনীর মূখপাত্রের ভুতুড়ে বিদ্যুৎ বিলে নাকাল দেশ, তালাবদ্ধ বাসাতেও হাজার টাকার বিল!