হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৬

হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৬ |
মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে তার গান ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের নীতি প্রচার না করার জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছেন। চলতি সপ্তাহে হোয়াইট হাউসের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্ট থেকে দেশের অভিবাসন নীতি নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটিতে ফেডারেল এজেন্টদের মানুষকে গ্রেফতার ও হাতকড়া পরাতে দেখা যায়, যার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে গ্রান্ডের ২০২৪ সালের জনপ্রিয় গান ‘বায়’ ব্যবহার করা হয়েছিল। এই ভিডিওর নিচে মন্তব্য করে নিজের ক্ষোভ প্রকাশ করেন গ্র্যামি বিজয়ী এই গায়িকা। বৃহস্পতিবার (১১ জুন) মন্তব্য ঘরে তিনি লেখেন, ‘অনুগ্রহ করে এই বর্বর, অমানবিক ও জঘন্য ধৃষ্টতার সঙ্গে আমার গান কখনো জড়াবেন না।’ গায়িকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তার লিগ্যাল

টিম যত দ্রুত সম্ভব ভিডিওটি থেকে গানটি সরিয়ে ফেলার জন্য আইনি ও প্রযুক্তিগত উপায়গুলো খতিয়ে দেখছে। এদিকে আরিয়ানার এমন মন্তব্যের পর হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন বেশ চড়া সুরে পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা শেষবারের মতো একটা কথাই বলব: আসল বর্বর, অমানবিক ও জঘন্য বিষয় হলো সেই সমস্ত অপরাধী অবৈধ অনুপ্রবেশকারীরা, যারা নিরীহ আমেরিকান নাগরিকদের আহত ও হত্যা করেছে।’ উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আরিয়ানা গ্রান্ডের রাজনৈতিক মতবিরোধ এবারই প্রথম নয়। গত বছরও তিনি ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছিলেন। সে সময় ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে তিনি ট্রাম্পের ভোটারদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন—ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর তাদের জীবনের

মান আদৌ উন্নত হয়েছে কিনা। বর্তমানে নিজের দ্বিতীয় মেয়াদে দেশ পরিচালনা করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। তার কমিউনিকেশন টিমের সদস্যরা প্রায়শই ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চিত্র তুলে ধরতে বিভিন্ন জনপ্রিয় গান ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে ছোট ছোট ভিডিও তৈরি করেন। এর আগে ট্রাম্পের অভিবাসন অভিযান, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক তৎপরতা এবং ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের মতো ঘটনা চিত্রায়িত করা ভিডিওগুলোতেও বিভিন্ন হিট গান ব্যবহার করা হয়েছিল। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন ক্ষমতাসীন হওয়ার মাত্র ৭ মাসে বিএনপি নেতাদের দখলদারিত্ব ও ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাচ্ছে না কেউই জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর শেখ হাসিনার সরকারও নেই, ২ বছর ধরে বন্ধ দেশের একমাত্র অ্যান্টিভেনম গবেষণা-উৎপাদন কেন্দ্র ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ‘নাশকতা’ মামলা সময় টিভির বার্তা প্রধান বিএনপিপন্থী মুজতবার বিরুদ্ধে নারী সাংবাদিকদের হয়রানির অভিযোগ গরু-ছাগলের মাংস থেকে পাঁচ জেলায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক, হাসপাতালে বাড়ছে রোগী প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে ক্ষোভ, বাদ পড়াদের বড় অংশ হিন্দু বলে অভিযোগ দলকে জিতিয়ে চোটে পড়লেন এমবাপে আওয়ামী লীগ নেই, মুক্তিযুদ্ধের ইতিহাসও ভূলুণ্ঠিত: পাকিস্তানের আত্মসমর্পণের ইতিহাস চাপা দিতে ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা! মেসির বিদায়ের এখনই সেরা সময়: স্কালোনি বিএনপি নেতার নেতৃত্বে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় সড়কের পাশে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা