বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৬

বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৬ |
১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের ডিফেন্ডার ব্রিতো ৮৬ বছর বয়সে মারা গেছেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ব্রিতো বৃহস্পতিবার মারা গেছেন। তবে তিনি কীভাবে মারা গেছেন, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি। ১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিলের জাতীয় দলের হয়ে ৬১টি ম্যাচ খেলেন ব্রিতো। এর মধ্যে ১৯৬৬ বিশ্বকাপের একটি ম্যাচও ছিল। মাঠের রক্ষণে উইলসন পিয়াজ্জার সঙ্গে তাঁর জুটি ছিল দারুণ শক্তিশালী। কনফেডারেশনের সভাপতি সমীর জাউদ এক বিবৃতিতে বলেন, ‘ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার ব্রিতো আমাদের ছেড়ে চলে গেলেন। ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ে তাঁর অবদান আমরা সবাই চিরকাল মনে রাখব।’ ব্রিতো ব্রাজিলের সেই দলেরও সদস্য ছিলেন, যারা ১৯৭১ সালে ‘কোপা রোকা’ এবং ১৯৭২

সালে ‘তাসা ইন্দিপেন্দেন্সিয়া’ ট্রফি জিতেছিল। সমীর জাউদ আরও বলেন, ‘আমাদের দেশের এই ফুটবল নায়কের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। বিশ্বকাপে খেলতে যাওয়া আমাদের খেলোয়াড়দের জন্য তাঁর এই লড়াকু মনোভাব যেন বড় অনুপ্রেরণা হয়।’ সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ জেতা দেশ ব্রাজিল আগামী শনিবার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের ষষ্ঠ শিরোপার লড়াই শুরু করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত