ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৬ |
উত্তর ক্যালিফোর্নিয়ার ট্রেসি শহরের একটি চিকিৎসাসামগ্রীর গুদামে বৃহস্পতিবার (১১ জুন) এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে হয়। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ওই এলাকার আশপাশের অন্যান্য প্রতিষ্ঠান ও স্থাপনা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৫ মাইল পূর্বে অবস্থিত এই শিল্পাঞ্চলটিতে চিকিৎসাসামগ্রী সরবরাহকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘মেডলাইন’-এর একটি বিশাল বিতরণ কেন্দ্র রয়েছে। সাউথ সান জোয়াকিন কাউন্টি ফায়ার অথরিটির প্রধান র‌্যান্ডাল ব্র্যাডলি জানান, মেডলাইনের গুদাম থেকে আগুন তীব্রভাবে ছড়িয়ে পড়ে এবং রাস্তার অপর পাশে অবস্থিত একটি ফেডেক্স প্রতিষ্ঠানে গিয়ে আঘাত হানে। তবে দমকল কর্মীরা দ্রুত

তৎপরতা চালিয়ে ফেডেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ট্রেসি শহরের পুলিশ বিভাগের সার্জেন্ট মাইকেল রিচার্ডস জানিয়েছেন, তীব্র বাতাসের কারণে আগুনের স্ফুলিঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছিল। এই আশঙ্কায় তারা ওই এলাকার একটি বড় অংশ থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেন। প্রায় ১০ লাখ বর্গফুটের এই বিশাল গুদামটি যে শিল্প পার্কে অবস্থিত, সেখানে অ্যামাজন, হোম ডিপো এবং ফেডেক্সের মতো বড় বড় প্রতিষ্ঠানের প্রধান বিতরণ কেন্দ্র রয়েছে। এক বিবৃতিতে মেডলাইন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে অগ্নিকাণ্ডের সময় গুদামে কর্মরত তাদের সকল কর্মকর্তা ও কর্মচারী নিরাপদ রয়েছেন এবং তাদের সবাইকে শনাক্ত করা গেছে। কোম্পানির একজন মুখপাত্র জানান, তারা অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে স্থানীয় প্রশাসন

ও জরুরি উদ্ধারকারী দলগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করছেন। সূত্র: এপি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত