২০ বছরের অপেক্ষার অবসান, সাকার গোলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ May, ২০২৬

২০ বছরের অপেক্ষার অবসান, সাকার গোলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ May, ২০২৬ |
আর্সেনালের দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটল। আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পা রাখল মিকেল আরতেতার দল। মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে বুকায়ো সাকার একমাত্র গোলে রূপকথা লিখল গানাররা। গত সপ্তাহে মাদ্রিদে প্রথম লেগের খেলা ১-১ সমতায় শেষ হয়েছিল। ঘরের মাঠে প্রথমার্ধের শেষ দিকে সাকার করা গোলটিই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান। দুই লেগ মিলিয়ে ২-১ অগ্রগামিতা নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। আগামী ৩০ মে বুদাপেস্টে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ অথবা পিএসজি। আর্সেনালের জন্য এটি ছিল এক আবেগঘন রাত। ২০০৬ সালে বার্সেলোনার কাছে হেরে রানার্সআপ হওয়ার পর এই প্রথম ইউরোপসেরার মঞ্চে ফাইনাল খেলবে তারা। ক্লাবটির ইতিহাসে

এখন পর্যন্ত কোনো চ্যাম্পিয়নস লিগ ট্রফি নেই। ১৯৯৪ সালের কাপ উইনার্স কাপ এবং ১৯৭০ সালের ইন্টার-সিটিজ ফেয়ার্স কাপই তাদের মহাদেশীয় সাফল্যের স্মারক। সর্বশেষ ২০১৯ সালে ইউরোপা লিগের ফাইনালে উঠলেও চেলসির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হতে হয়েছিল তাদের। তবে এবারের মৌসুমটি আর্সেনালের জন্য সর্বকালের সেরা হওয়ার পথে। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের ‘ডাবল’ জয়ের হাতছানি এখন আরতেতার শিষ্যদের সামনে। এমনকি ২০০৪ সালের আর্সেন ভেঙ্গারের সেই ‘ইনভিন্সিবল’ দলকেও ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বর্তমান প্রজন্মের কাছে। আর সেই স্বপ্নের কারিগর হিসেবে আবির্ভূত হলেন ক্লাবের ঘরের ছেলে বুকায়ো সাকা। ম্যাচের শুরুতে অবশ্য কিছুটা চাপে ছিল গানাররা। হুলিয়ান আলভারেজ ও জুলিয়ানো সিমিওনের আক্রমণগুলো ভীতি ছড়িয়েছিল আর্সেনাল শিবিরে।

তবে ৪৪ মিনিটে দৃশ্যপট বদলে যায়। ভিক্টর গিওকেরেসের ক্রসে লিয়ান্দ্রো ট্রোসার্ড শট নিলে তা রুখে দেন আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক। তবে ফিরতি বলে অতন্দ্র প্রহরীর মতো তৈরি ছিলেন সাকা। মাত্র চার গজ দূর থেকে বল জালে জড়াতে ভুল করেননি তিনি। গ্যালারিতে তখন উল্লাসের লাল সমুদ্র। দ্বিতীয়ার্ধে আতলেতিকো সমতায় ফেরার চেষ্টা করলেও গ্যাব্রিয়েল মাগালেস ও গোলরক্ষক ডেভিড রায়ার দৃঢ়তায় গোলবঞ্চিত হয় তারা। আন্তোয়ান গ্রিজমান ও সিমিওনের আক্রমণগুলো সাফল্যের মুখ দেখেনি। ম্যাচ শেষে আনন্দিত আরতেতা বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার শুরুর দিনগুলোতেই কল্পনা করেছিলাম আর্সেনাল একদিন চ্যাম্পিয়নস লিগ জয় করবে।’ সেই দিবাস্বপ্ন সত্যি হতে এখন কেবল একটি জয়ের অপেক্ষা। মাঠের বাইরেও সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার

মতো। স্টেডিয়ামের বাইরে হাজারো ভক্ত ফ্ল্যায়ার ও পতাকা নিয়ে দলকে স্বাগত জানায়। প্রিমিয়ার লিগেও ম্যানচেস্টার সিটির পয়েন্ট হারানোর পর শিরোপার দৌড়ে সুবিধাজনক অবস্থানে আছে আর্সেনাল। বার্নলি, ওয়েস্ট হ্যাম ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পরবর্তী তিন ম্যাচ জিতলেই নিশ্চিত হবে লিগ শিরোপা। লিগ ভাগ্য নির্ধারণের পরই হাঙ্গেরির উদ্দেশ্যে উড়াল দেবে গানাররা, লক্ষ্য এখন অধরা সেই চ্যাম্পিয়নস লিগ ট্রফি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং