বিশ্বকাপ ঘনিয়ে এলেও সম্প্রচার স্বত্ব নিয়ে এশিয়ার ফুটবল ভক্তদের দুশ্চিন্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ May, ২০২৬

বিশ্বকাপ ঘনিয়ে এলেও সম্প্রচার স্বত্ব নিয়ে এশিয়ার ফুটবল ভক্তদের দুশ্চিন্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ May, ২০২৬ |
বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র এক মাস, অথচ চীন, ভারত, বাংলাদেশ থেকে শুরু করে মালয়েশিয়া ও থাইল্যান্ড—ফুটবল-পাগল এশিয়ার বিশাল এক অংশে এখনো ইতিহাসের বৃহত্তম এই আসরের সম্প্রচার স্বত্ব নিশ্চিত হয়নি। অসময়ে খেলা হওয়ার বিষয়টিই অন্যতম কারণ, যার ফলে কোটি কোটি ভক্ত সোফায় বসে খেলা দেখতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। ফুটবলের এই মহোৎসব যৌথভাবে আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে এটি শুরু হবে। বেজিং এবং সাংহাইয়ের ভক্তদের জন্য উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল—উভয়ই শুরু হবে ভোর ৩:০০ টায়। নয়াদিল্লিতে সেই সময়টি হবে রাত ১২:৩০ মিনিট, যদিও কিছু ম্যাচ এশিয়ায় সুবিধাজনক সময়ে দেখা

যাবে। বিজ্ঞাপনী সংস্থা ‘রেডিফিউশন’-এর চেয়ারম্যান সন্দীপ গোয়েল এএফপি-কে জানান যে, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ভারতীয় সম্প্রচারকারীদের মধ্যে কিছু আলোচনার বিষয়ে তিনি অবগত আছেন। গোয়েল বলেন, ‘প্রথম সমস্যাটি হলো ম্যাচের সময় নিয়ে।’ ‘বড় এবং ভালো ম্যাচগুলো রাত ১২:৩০ বা ভোর ৩:৩০ মিনিটে। কিছু ম্যাচ সকাল ৬:৩০ মিনিটে। কট্টর ফুটবল ভক্ত ছাড়া ভারতে দর্শকসংখ্যা কম হওয়ার সম্ভাবনা রয়েছে।’ ‘ফলে চ্যানেলগুলোর জন্য অর্থ উপার্জনের সুযোগ ব্যাপকভাবে কমে যাচ্ছে।’ গোয়েল জানান যে, ভারতের বৃহত্তম মিডিয়া গ্রুপ ‘জিওস্টার’ স্বত্বের জন্য ২ কোটি ডলার প্রস্তাব করেছে। তিনি আরও বলেন, সনি কোনো প্রস্তাব দেয়নি। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ফিফা শুরুতে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের স্বত্বের জন্য ১০ কোটি ডলার চেয়েছিল। গোয়েল যোগ করেন,

‘ফিফা যা চাচ্ছে, শেষ পর্যন্ত চুক্তিটি তার চেয়ে অনেক কম দামে হওয়ার সম্ভাবনা রয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং