রোমে মানববন্ধন: বাংলাদেশে কারাবন্দী সাংবাদিক ও বুদ্ধিজীবীদের মুক্তির দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৬

রোমে মানববন্ধন: বাংলাদেশে কারাবন্দী সাংবাদিক ও বুদ্ধিজীবীদের মুক্তির দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৬ |
বাংলাদেশে কারাবন্দী সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের মুক্তির দাবিতে ইতালির রোমে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্বাধীন বাংলা হিউম্যান ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনের চেয়ারম্যান সৈয়দ সুমনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি সাংবাদিক রিয়াজ হোসেনের পরিচালনায় আয়োজিত এ কর্মসূচিতে টেলিযোগাযোগের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদ এবং কারামুক্ত সাংবাদিক শেখ জামাল। এছাড়াও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন, সাধারণ সম্পাদক আলমগির হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু বাংলাদেশে

ইউনূস শাসনামলে সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের ওপর দমন-পীড়ন বেড়ে যাওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে সকল নিরপরাধ বন্দীর মুক্তি এবং দেশে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও