নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ |
নেপালে বর্তমানে অবস্থানরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের অযথা বাইরে বের না হতে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। তাদের নিজ নিজ অবস্থান বা হোটেলে থাকতে পরামর্শ দেয়া হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, নেপালে যাওয়ার উদ্দেশে যাত্রা করতে ইচ্ছুক বাংলাদেশিদেরও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নেপালের উদ্দেশে কোনো ফ্লাইট গ্রহণ না করার পরামর্শ দেয়া হয়েছে। বিদ্যমান নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে এই নির্দেশনা জারি করা হয়েছে। জরুরি প্রয়োজনে বাংলাদেশিদের +৯৭৭৯৮০৩৮৭২৭৫৯ অথবা +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে, নেপালে ৩৬ সদস্যের জাতীয় ফুটবল দলের পাশাপাশি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি)

৫১ সদস্যের একটি প্রতিনিধি দলও আটকে পড়েছেন। তারা নেপালে একটি বিদেশভ্রমণমূলক শিক্ষা সফরের অংশ হিসেবে গিয়েছিলেন এবং বর্তমানে কাঠমান্ডুতে অবস্থান করছেন। তাদের সেখানকার নির্ধারিত কার্যক্রম বাতিল করা হয়েছে এবং আগামী ১২ সেপ্টেম্বর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ২৬টি সামাজিক মাধ্যমের সাইট বন্ধের জেরে রাজপথে নেমে এসেছিলেন নেপালের ছাত্র-জনতা। তাদের থামাতে সেখানকার নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি চালালে ১৯ জনের প্রাণহানি হয়। এরপর আন্দোলন নেপালজুড়ে ছড়িয়ে পড়লে দেশটিতে অচলাবস্থা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও