যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৬

যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ |
ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া অন্তত দুইবার গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)। পৃথকভবে ইসরাইলি নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমিরাত সফর করেছেন বলে জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম কান নিউজ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইরানবিরোধী সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের মহাপরিচালক জেনারেল আমির বারামের নেতৃত্বে একটি নিরাপত্তা প্রতিনিধিদল আমিরাত সফর করেন। আরব কর্মকর্তাসহ বিভিন্ন সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্চ ও এপ্রিল মাসে অন্তত দুবার আবুধাবি সফর করেন বার্নিয়া। এসব সফরের উদ্দেশ্য ছিল ইরানের বিরুদ্ধে তেল আবিব ও আবুধাবির

মধ্যে সামরিক সমন্বয় জোরদার করা। এদিকে প্রেস টিভির তথ্যানুসারে, ইসরাইলি সংবাদমাধ্যম কান নিউজ বুধবার (১৩ মে) জানিয়েছে, ইসরাইলি নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমিরাত সফর করেছেন। এর আগে ডব্লিউএসজে আরেক প্রতিবেদনে দাবি করেছিল, ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত একাধিক ‘গোপন হামলা’ চালিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের শুরুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালায় আমিরাত। গত মাসে প্রকাশিত আরেক প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভিযানের পর তেল আবিব আবুধাবিকে একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডাম পাঠায়। শুধু তাই নয়; সেটি পরিচালনার জন্য সেনাও মোতায়েন

করা হয়। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসে প্রকাশিত ওই প্রতিবেদনে দুই ইসরাইলি কর্মকর্তার বরাতে বলা হয়, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জরুরি সহায়তা চেয়ে মিত্রদের সঙ্গে যোগাযোগ করে আবুধাবি। ইরানি কর্তৃপক্ষ বারবার অভিযোগ করেছে, সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ডে মার্কিন ও ইসরাইলি বাহিনীকে অবস্থানের সুযোগ দিয়ে, ইরানি ব্যক্তি ও স্থাপনা সম্পর্কিত গোয়েন্দা তথ্য সরবরাহ করে এবং মার্কিন হামলার জন্য ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়ে আগ্রাসনে সক্রিয় ভূমিকা পালন করছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ৪০ দিনের যৌথ অভিযানে বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের ভূখণ্ড ব্যবহার করে ইরানে বিমান হামলা চালানো হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী

শতাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ওই দেশগুলোতে থাকা মার্কিন ও ইসরাইলি গুরুত্বপূর্ণ অবস্থান এবং অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তেহরান বারবার সতর্ক করে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনে সহযোগিতাকারী দেশকে সরাসরি দায়ী করা হবে। তথ্যসূত্র: মেহের

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’