ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা
বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো
বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন
২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ
১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী
বার্সেলোনার তারকা লামিন ইয়ামালকে নিয়ে রাজনৈতিক বিতর্ক এখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। ফিলিস্তিনের পতাকা নাড়ানোকে ‘ইসরাইলের বিরুদ্ধে ঘৃণা উসকানি’ বলে অভিযোগ করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তার এই অভিযোগের বিপরীতে শক্ত অবস্থান নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
বৃহস্পতিবার এক্স-এ এক পোস্টে সানচেজ লেখেন, যারা একটি রাষ্ট্রের পতাকা ওড়ানোকে ‘ঘৃণা উসকানি’ মনে করেন, তারা ‘হয় বিচারবুদ্ধি হারিয়েছেন, নয়তো নিজেদের কলঙ্কে অন্ধ হয়ে গেছেন।’
তিনি আরও বলেন, ‘লামিন কেবল সেই সংহতিই প্রকাশ করেছে যা লাখ লাখ স্প্যানিয়ার্ড ফিলিস্তিনের জন্য অনুভব করেন। এটি তাকে নিয়ে গর্বিত হওয়ার আরেকটি কারণ।’
সোমবার লা লিগা শিরোপা জয়ের আনন্দ মিছিলে বার্সেলোনার রাস্তায় প্রায় সাড়ে সাত লাখ মানুষের সামনে ছাদখোলা
বাসে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন ১৮ বছর বয়সী ইয়ামাল। সেই ছবি ও ভিডিও দ্রুত ভাইরাল হয় এবং বিশ্বজুড়ে সমর্থক ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিক্রিয়া আসতে থাকে। বার্সা কোচ হানসি ফ্লিকের অবশ্য বিষয়টি পছন্দ হয়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে বার্সা কোচ ফ্লিক সাংবাদিকদের বলেন, ‘আমি এটা পছন্দ করি না। আমি তার (ইয়ামাল) সঙ্গে কথা বলেছি। যদি সে এটা করতে চায়, সেটি তার নিজস্ব সিদ্ধান্ত। তার বয়স এখন ১৮।’ ফ্লিক আরও বলেন, ‘আমাদের বুঝতে হবে মানুষ আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করে। আমরা ফুটবল খেলি, আর মানুষ আমাদের কাছ থেকে কী আশা করে তা আপনি দেখতে পারেন।’