ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৬

ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ |
সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো তৃতীয় পক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের প্লাস্টিকের ডেবিট ও ক্রেডিড কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর করতে নিষেধ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মে) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে গ্রাহকদের জন্য সতর্কবার্তাটি পোস্ট করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট বা ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দিচ্ছে। এই প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ, সিভিভি (CVV) সহ সংবেদনশীল তথ্য সেই প্রতিষ্ঠানের নিকট শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব প্রতিষ্ঠান

কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নিম্নোক্ত ঝুঁকি সৃষ্টি হতে পারে— ১. কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে জালিয়াতির আশঙ্কা; ২. অননুমোদিত লেনদেন সংঘটিত হওয়ার সম্ভাবনা; ৩. গ্রাহকের আর্থিক ক্ষতি ও তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়া; ৪. সামগ্রিক কার্ড ব্যবস্থাপনায় ঝুঁকি বৃদ্ধি পাওয়া। অননুমোদিত প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে কার্ড সংক্রান্ত তথ্য দেয়াসহ প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরকরণ থেকে সব গ্রাহককে বিরত থাকার অনুরোধ করা যাচ্ছে এবং কার্ড সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো অবস্থাতেই ওটিপি

(OTP) কিংবা কার্ডের কোনো তথ্য শেয়ার করবেন না এবং যেকোনো সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করলে অবিলম্বে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম