বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৬

বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ |
রাজশাহীতে ‘চাঁদা’ না দেওয়ার কারণে একটি বহুতল ভবন নির্মাণের কাজে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মহানগরীর শিরোইল স্টেশন রোডের পাশে ‘রাজশাহী টাওয়ার’ নামের ২১ তলা ভবনটি নির্মিত হচ্ছে। এটিই হতে যাচ্ছে রাজশাহীর সর্বোচ্চ তলার বহুতল ভবন। জয়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ লিমিটেড এই আবাসিক ভবনটি নির্মাণ করছে। ভবনটির মালিক ১০০ জন। নির্মাণাধীন ভবনের পাশেই ‘হকস ইন’ নামের একটি আবাসিক হোটেল। ভবন নির্মাণের কারণে হোটেল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার অজুহাত তুলে ২৬ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দেওয়ার কারণে বুধবার জয়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান তুহিনকে অপহরণের চেষ্টা করেন হোটেল মালিক এনাজুল হক অমি। এ নিয়ে মহানগরীর বোয়ালিয়া

থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। সকাল ১০টার দিকে অমিসহ চারজন এসে তুহিনকে তুলে নেওয়ার চেষ্টার সময় শ্রমিকরা বাধা দেন। এ সময় তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একজন ঘটনার ভিডিও করে রাখেন। এতে দেখা যায়, তুহিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে অমি বলেন, ‘আইজকে তোকে পেয়েছি, অফিসে চল’। আবার ‘আপনি চলেন না রে বাবা’ বলে তুহিনকে তুলে নেওয়ার চেষ্টা করেন অমি। তুহিন যেতে না চাইলে অমি হুমকি দিয়ে বলেন, ‘কান-মুখ ফাটিয়ে ফেলব’। তুহিনকে মারধরের হুকুম দিয়ে তিনি বলেন, ‘তোর এত বড় কলিজা, মার আমি দেখছি ওকে।’ তুহিনকে লাঞ্ছিত করা শুরু হলে পরবর্তীতে নির্মাণ কাজের শ্রমিক ও স্থানীয় লোকজন তাকে রক্ষা করেন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে

তুহিন প্রাথমিক চিকিৎসা নেন। পরে বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, কাজ শুরুর পর থেকেই অমি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। নির্মাণ কাজে বাধা দেওয়ার কারণে কয়েক দফায় তাকে ১৬ লাখ টাকা চাঁদা দেওয়াও হয়; কিন্তু অমি আরও কমপক্ষে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। বুধবার তাদের ভবনের রিটার্নিং ওয়ালের ঢালাই চলছিল। তখন দলবল নিয়ে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন অমি। আগে টাকা দিয়ে পরে কাজ হবে বলে তিনি সাফ জানিয়ে দেন। এরই একপর্যায়ে টাকার জন্য তুহিনকে অপহরণের চেষ্টা করা হয়। ভুক্তভোগী তুহিন বলেন, ভবনটি নির্মাণ শুরু করার পর থেকেই অমি হয়রানি করে আসছেন। অমি প্রথমে রাজশাহী

উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অফিসে অভিযোগ দেন এই দাবি করে যে, নির্মাণ কাজের জন্য তার হোটেল ভবন ক্ষতিগ্রস্ত হচ্ছে; কিন্তু আসলে কোনো ক্ষতি হচ্ছে না। সরেজমিন পরিদর্শনের পর গত বছরের ২ জুলাই তাকে আরডিএর অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল তারিক একটি চিঠি দেন। এতে শুধু পার্শ্ববর্তী ভবনের কোনো ক্ষয়ক্ষতি না হয় এমনটি নিশ্চিত করে কাজ চালিয়ে যেতে বলা হয়। ভবনের ক্ষতি হলে আরডিএ সেটিও বলত। এরপরও অমি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার মিথ্যা অজুহাত সামনে এনে টাকার জন্য হয়রানি করে আসছেন। তিনি আরও জানান, সম্প্রতি অনুষ্ঠিত রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করেন অমি। ওই সময় চাঁদার টাকার জন্য প্রচণ্ড চাপ

তৈরি করেছিলেন তিনি। নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। এ কারণে তিনি ভীষণভাবে ক্ষুব্ধ ছিলেন। আর এজন্য বুধবার তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তিনি জানান, থানায় অভিযোগ করার পর ঘটনাস্থলে পুলিশ এসেছিল। এরপর তারা আবার নির্মাণ কাজ শুরু করতে পেরেছেন। তবে এখনও তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে থানা-পুলিশ হলে বুধবার বিকালে নিজের হোটেলে সাংবাদিকদের ডেকে কথা বলেন অভিযুক্ত এনাজুল হক অমি। তিনি দাবি করেন, নির্মাণ কাজের কারণে তার ভবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ জন্যই তিনি টাকা চান। তিনি স্বীকার করেন, আগে তিনি সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন। চেম্বারের নির্বাচনের কারণে তিনি বাকি টাকা চাচ্ছিলেন। তবে এটি চাঁদা নয় বলে তিনি দাবি

করেন। আবাসন ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টার বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে যান। ‎এ বিষয়ে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম বলেন, আবাসন ব্যবসায়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়েই আমি পুলিশ পাঠিয়েছিলাম। তারপর কাজও শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ