আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৬

আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ |
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ সিনেমার পর বড়পর্দায় আর দেখা যায়নি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে। এমনকি বিজ্ঞাপনী ঝলকেও ছিলেন অনুপস্থিত। সম্প্রতি একটি বিজ্ঞাপনীর মাধ্যমে আবারও দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রকাশ্যে এলেন আনুশকা শর্মা । দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেত্রী। তবে পর্দার সেই চেনা ‘চুলবুলি’ নায়িকাকে দেখে যেন কিছুটা থমকে গেছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন— এ কি সত্যিই সেই আনুশকা শর্মা? নাকি সময়ের আবর্তে বদলে গেছেন বিরাটপত্নী? তবে নায়িকাকে নতুনভাবে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক নেটিজেন বলেছেন— আনুশকার মুখে বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আবার অনেকের

দাবি, তার চেহারায় আমূল পরিবর্তন এসেছে, যা দেখে হুট করে চেনাই দায়। এমনকি তার প্লাস্টিক সার্জারি বা ফিলার নিয়ে পুরোনো বিতর্ক আবারও নতুন করে মাথাচাড়া দিয়েছে নেটিজেনদের একাংশের মাঝে। তবে বিতর্কের পাশেই দাঁড়িয়েছেন নেটিজেনদের একাংশ। তারা বলছেন, দীর্ঘ সময় পর প্রিয় নায়িকাকে পর্দায় দেখতে পাওয়াটাই বড় প্রাপ্তি। উল্লেখ্য, ক্রিকেটার বিরাট কোহলি আর দুই সন্তানকে নিয়ে বর্তমানে লন্ডনেই থিতু হয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটে তাদের। স্বামী আর সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে, রুপালি জগত থেকে প্রায় অদৃশ্যই হয়ে গিয়েছিলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫ মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত, আটক ২ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন যে উদ্যোগ নিল ফেসবুক ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা সহপাঠীদের চাঞ্চল্যকর তথ্যে ফেঁসে যাচ্ছেন বিল গেটস কন্যা! একবার নক্ষত্রের দিকে চাই আঁধার পেরিয়ে প্রত্যাবর্তনের প্রত্যয়: একটি নতুন বাংলাদেশের অপেক্ষায় ১৫ আগস্ট ডারউইনে ঐতিহাসিক জয়ের ঘ্রাণ পাচ্ছে বাংলাদেশ আবারো মা হলেন পূজা ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৭৩০ জুনে ১ লাখ ১৮ হাজার হিসাব বেড়েছে স্কুল ব্যাংকিংয়ে রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই রোববার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের দাবি: ১০ লাখ নয়, বাংলাদেশে এসেছে ৫ লাখ ৪০ হাজার রুশ পারমাণবিক আইসব্রেকারে উত্তর মেরু জয় বাংলাদেশি প্রত্যয়ের লোডশেডিংয়ে নওগাঁয় কমেছে চাল উৎপাদন, পচে যাচ্ছে কোল্ড স্টোরেজের আলু এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার