পেটের দায়ে প্রতিবন্ধী নাতিকে শিকলে বেঁধে টিসিবির লাইনে নানি, অসহায়ত্বের প্রতিচ্ছবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৬

পেটের দায়ে প্রতিবন্ধী নাতিকে শিকলে বেঁধে টিসিবির লাইনে নানি, অসহায়ত্বের প্রতিচ্ছবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ |
পিচ গলা রোদ। সেই তপ্ত রাস্তায় গত চার ঘণ্টা ধরে ঠায় দাঁড়িয়ে আছেন ষাটোর্ধ্ব সালেহা বেগম। বয়সের ভারে নুইয়ে পড়া শরীরটা ঘামছে অঝোর ধারায়, কিন্তু হাতের মুঠোয় ধরা লোহার শিকলটা আলগা করার উপায় নেই। শিকলের অন্য প্রান্তে বাঁধা উস্কোখুস্কো চুলের এক কিশোর। সম্পর্কে সালেহার নাতি। মানসিক প্রতিবন্ধী সাইফুলকে বাড়িতে একা রাখার সাহস পাননি তিনি, আবার পেটের দায়ে টিসিবির সস্তা চাল-ডালটুকুও ছাড়া অসম্ভব। স্বাধীনতার পর বাংলাদেশে খাদ্যের জন্য এই হাহাকার যেনো এক নতুন দৃশ্য। সালেহা বেগমের এই দৃশ্যটি যেন এক নির্মম উপাখ্যান। নাতি যদি ভিড়ের মাঝে কোথাও হারিয়ে যায়, কিংবা ক্ষুধার জ্বালায় অবুঝের মতো কাউকে আঘাত করে বসে—সেই ভয়েই এই লোহার শেকলের

ব্যবস্থা। লাইনের কয়েকশ মানুষের ধাক্কাধাক্কি আর দীর্ঘ অপেক্ষার ক্লান্তি ছাপিয়ে সালেহা বেগমের চোখে এখন একটুখানি প্রত্যাশা। সালেহা বেগম ম্লান হেসে বলেন, “বাবা, ও তো পাগল মানুষ। কিছু বোঝে না। কিন্তু পেট তো আর পাগল না, ওরে খাওয়ামু কী? তাই বান্ধি রাখছি, পাছে হারাইয়া না যায়।” মুক্তিযুদ্ধ আমাদের বিজয় দিয়েছে, দিয়েছে মানচিত্র। কিন্তু সেই মানচিত্রের প্রতিটি কোণায় এখন শুরু হয়েছে আর এক নতুন যুদ্ধ—বাঁচার যুদ্ধ। টিসিবির গাড়ির পেছনে হাজারো মানুষের এই ছোটাছুটি আর সালেহা বেগমের মতো মানুষের অসহায় আত্মসমর্পণ যেন সেই ইতিহাসেরই এক ধূসর দলিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল