ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৬

ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ |
নিজেদের উদ্ভাবিত অত্যাধুনিক স্থল-উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’-এর সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, সেনাবাহিনী রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এ পরীক্ষা চালানো হয়। মূলত সেনাদের কার্যক্ষমতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন কারিগরি উপ-প্রক্রিয়া যাচাইয়ের উদ্দেশ্যেই এ প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ। এ ক্ষেপণাস্ত্রের নিখুঁত লক্ষ্যভেদ এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার সক্ষমতা আগের চেয়ে আরও উন্নত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, অত্যাধুনিক এভিওনিক্স এবং সর্বাধুনিক নেভিগেশনাল প্রযুক্তিতে সজ্জিত এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অনেক দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ফাতাহ-৪-এর এ সফল পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

এবং সামরিক বাহিনীর প্রধানরা। তারা ‘ফাতাহ’ সিরিজের এ ক্ষেপণাস্ত্রের পেছনে যুক্ত থাকা বিজ্ঞানী, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রম ও কারিগরি দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, দুই সপ্তাহ আগে পাকিস্তানের সেনাবাহিনী রকেট ফোর্স কমান্ড তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল। গত ২৮ এপ্রিলের সেই পরীক্ষার সময় স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারও এক সপ্তাহ আগে পাকিস্তান নৌবাহিনী তাদের নিজস্ব জাহাজ-বিধ্বংসী আকাশ-উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তৈমুর’-এর সফল পরীক্ষা সম্পন্ন করে। আইএসপিআর তখন জানিয়েছিল, ‘তৈমুর’ ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে এর মিশন সম্পন্ন করেছে, যা সমুদ্রসীমায় অনেক দূর থেকে শত্রুপক্ষকে শনাক্ত ও প্রতিহত করতে নৌবাহিনীর সক্ষমতাকে আরও শক্তিশালী

করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’