চাকরিচ্যুতির হুমকিতে কর্মচারীরা: নেত্রকোণায় সাব রেজিস্ট্রি অফিসের চার্টারে বঙ্গবন্ধুর উক্তি, চটলেন ডেপুটি স্পিকার কামাল কায়সার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৬

চাকরিচ্যুতির হুমকিতে কর্মচারীরা: নেত্রকোণায় সাব রেজিস্ট্রি অফিসের চার্টারে বঙ্গবন্ধুর উক্তি, চটলেন ডেপুটি স্পিকার কামাল কায়সার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ |
সরকারি কর্মচারীদের ‘জনগণের সেবক’ হওয়ার আহ্বান জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া একটি ঐতিহাসিক উক্তিকে কেন্দ্র করে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে নেত্রকোণার কলমাকান্দায়। আজ ১৪ মে, বৃহস্পতিবার বিকেলে কলমাকান্দা সাব-রেজিস্ট্রি কার্যালয় পরিদর্শনে গিয়ে সিটিজেন চার্টারে থাকা বঙ্গবন্ধুর বাণী দেখে প্রকাশ্য উষ্মা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ​হঠাৎ পরিদর্শন ও বাণীর ওপর নজর ​প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে ডেপুটি স্পিকার হঠাৎ সাব-রেজিস্ট্রি কার্যালয়ে উপস্থিত হন। সেখানে সেবাগ্রহীতাদের সাথে কথা বলার সময় জনৈক গণমাধ্যমকর্মী সিটিজেন চার্টারে লেখা বঙ্গবন্ধুর একটি বাণীর দিকে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এগুলো

বহু আগে… এসব ডায়লগ এখন তো…।” ​চার্টারে লেখা ছিল— “সরকারি কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের গোলাম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এ মনোভাব নিয়ে কাজ করতে হবে।” ​“নিজের পকেট ঢোকাও তো খালি”—অফিসারদের ভর্ৎসনা ​উক্তিটি দেখার পর ডেপুটি স্পিকার তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি উপস্থিত সাব-রেজিস্ট্রারের কাছে ব্যাখ্যা দাবি করে বলেন, “এগুলো তো আগের। তার মানে আপনিও দেখেন নাই?” এ সময় তিনি কর্মকর্তাদের দুর্নীতির দিকে ইঙ্গিত করে কঠোর ভাষায় বলেন, “নিজের পকেটে ঢুকাও তো খালি, চোখে পড়ব কেমনে?” ​বিব্রতকর পরিস্থিতিতে সাব-রেজিস্ট্রার বারবার ক্ষমা প্রার্থনা করে বলেন, “স্যার ভুলবশত হয়েছে, আমি এটি সরিয়ে নেব। আমাকে মাফ করে দেন।” ডিপুটি স্পিকার

বলেন, না এর কোনো ক্ষমা নেই। এটা আসলে কী; হতভম্ব না, হতাশাও বটে। আর আমি মনে করি, যারা এ সমস্ত কার্যক্রমে লিপ্ত; তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা উচিত। এ ব্যাপারে তাদের চাকরি নিয়েও আইনগত ব্যবস্থা নেওয়াও উচিত। ​জনমনে ক্ষোভ ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বৈপরীত্য ​ডেপুটি স্পিকারের এমন আচরণকে ‘অগণতান্ত্রিক’ ও ‘ইতিহাস অস্বীকারকারী’ হিসেবে অভিহিত করেছেন স্থানীয়রা। পরিদর্শন শেষে তিনি চলে যাওয়ার পর উপস্থিত জনসাধারণ ক্ষোভে ফেটে পড়েন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে জনসেবার এমন চমৎকার বার্তা মুছে ফেলার হুমকি দেওয়া সুস্থ রাজনীতির পরিপন্থী। ​নেত্রকোণার সাধারণ মানুষের মাঝে এই ঘটনা নিয়ে এখন তীব্র উত্তেজনা ও সমালোচনার ঝড় বইছে। অনেকেই প্রশ্ন তুলছেন—জনগণের সেবক

হওয়ার বার্তাতেও যদি রাজনীতির রঙ লাগানো হয়, তবে সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল কোথায়? ​উল্লেখ্য, গত ২৮ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এক বক্তব্যে বলেছিলেন, “আমরা মুক্তিযুদ্ধকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে চাই।” অথচ খোদ ডেপুটি স্পিকারের এমন কর্মকাণ্ডে সরকারের ভেতরকার আদর্শিক বৈপরীত্য স্পষ্ট হয়ে উঠেছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন—জনগণকে ‘সেবক’ ভাবার এই দর্শন কি তবে এখন অপরাধ হিসেবে গণ্য হবে?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে