ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের
ভারতের আদালতে ১৬টি নথি জমা দিয়েও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ মুসলিম ব্যক্তি
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য
নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার
পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত
চীন সফরে আসছেন পুতিন, শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে?
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিউয়ানকে আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউস সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিনে রাশিয়া জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে আসছেন খুব শিগগিরই।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে বৃহস্পতিবার (১৪ মে) এই তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।
তবে সফরের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা না হলেও এই ভ্রমণের সমস্ত প্রস্তুতি ইতোপূর্বেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দিমিত্রি পেসকভ।
রুশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহেই এই হাই-প্রোফাইল সফরটি অনুষ্ঠিত হতে পারে। পুতিন সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন। সে সময় তিনি চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ এবং একটি শীর্ষ সম্মেলনে অংশ নেন।
এদিকে চীন সফরে শি
জিনপিংয়ের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উল্লেখ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, দিনের শুরুতে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আপনার সঙ্গে সময় কাটানো ছিল বড় সম্মানের বিষয়।’ এসময় হোয়াইট হাউস সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে বেইজিংয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সফর সম্পর্কে কিছুই জানানো হয়নি।