জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৬

জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ |
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (সেনা, নৌ ও বিমানবাহিনী) পাকিস্তান সশস্ত্র বাহিনীর সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘন ঘন সফর বিনিময়, লিয়াজোঁ এবং সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নতুন করে যোগাযোগ গড়ে তুলছে। সংশ্লিষ্ট সূত্রমতে, এর মূল লক্ষ্য হলো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাকিস্তান সেনাবাহিনীর অনুগ্রহে বাংলাদেশী সেনাদের ফরেন মিশন বা নিরাপত্তা দায়িত্ব লাভ করা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। ১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধকালীন ইউএন ইমোগ মিশনে মাত্র ১৫ জন সেনা পর্যবেক্ষক পাঠানোর মাধ্যমে এ যাত্রা শুরু হয়। এরপর বিগত ৩৮ বছরে ৪০টিরও বেশি দেশে ৬৩টির অধিক মিশনে বাংলাদেশী শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করেছেন। কিন্তু ২০২৪ সালের আগস্টে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্কের

প্রচ্ছন্ন হুমকির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের পতনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার পর থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। ইউনূসের অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের মেয়াদে একাধিক নিশ্চয়তা সত্ত্বেও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের অংশগ্রহণের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘের বাজেট সীমাবদ্ধতার পাশাপাশি বাংলাদেশী সেনাদের যুদ্ধকালীন অভিজ্ঞতার অভাবকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে বলে আন্তর্জাতিক প্রতিরক্ষা ফোরামের তথ্যে জানা যায়। ফলে জাতিসংঘের মিশন থেকে ফিরে আসা সেনাসদস্যদের বড় অংকের বিদেশি চাকরি হারানোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এখন পাকিস্তানের পথ অনুসরণ করে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা দায়িত্বের সন্ধানে তৎপর হয়েছে। আর সেই জন্য পাকিস্তানি সশস্ত্র বাহিনীর কাছে দেনদরবারে ব্যাস্ত সময় পার করছে বাংলাদেশ

সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। উপসাগরীয় দেশগুলোতে তেল সম্পদ, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও কৌশলগত স্থাপনার নিরাপত্তায় বিদেশি সেনা নিয়োগের প্রবণতা রয়েছে। এতদিন মার্কিন বাহিনীর প্রাধান্য থাকলেও সৌদি আরব ও কুয়েত এখন মার্কিন চুক্তি নবায়ন না করে পাকিস্তানের দিকে ঝুঁকছে। সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি ‘কৌশলগত নিরাপত্তা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন ৫০ হাজারে উন্নীত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আফগানিস্তান ও ভারত—দুই ফ্রন্টে উত্তেজনার কারণে পাকিস্তান এত বিপুল সংখ্যক সেনা মধ্যপ্রাচ্যে পাঠাতে পারবে না। এ সুযোগকে কাজে লাগিয়ে জাতিসংঘের হারানো মিশনের বিকল্প আয়ের উৎস হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রবেশের জোর তদবির

চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আর এ কারণেই সাম্প্রতিক সময়ে দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে ঘন ঘন সফর বিনিময় এবং সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা লক্ষ করা যাচ্ছে। এই উদ্যোগ বাঙালি জাতীর আত্মসম্মান ও মুক্তিযুদ্ধের চেতনার দিক থেকে চরম লজ্জা ও অবমাননাকর বলে মনে করার ঐতিহাসিক ভিত্তি রয়েছে। ১৯৭১ সালে যে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল এবং যাদের ৯৩ হাজার পাকহানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল নতুন দেশের নবীন সেনাবাহিনীর কাছে, সেই একই শক্তির কাছে এখন চাকরি ও অনুগ্রহের জন্য আবেদন করাকে ঐতিহাসিকভাবে বেদনাদায়ক ও আত্মমর্যাদাহীন বলে সমালোচকরা অভিহিত করেছেন। বিশ্লেষকদের মতে, এটি শুধু সামরিক লিয়াজোঁ নয়, বরং বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও

জাতীয় আত্মসম্মানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এই সিদ্ধান্ত জাতি হিসেবে বাংলাদেশকে কতটা ছোট করছে, তা নিয়ে গভীর প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ