ভয়াবহ গরমের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৬

ভয়াবহ গরমের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ |
মাঠের লড়াইয়ের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে ফুটবলারদের লড়তে হবে প্রকৃতির সঙ্গেও। এক গবেষণায় দেখা গেছে, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের প্রতি ৪টি ম্যাচের মধ্যে ১টি ম্যাচই প্রচণ্ড গরম ও আর্দ্রতার মধ্যে অনুষ্ঠিত হতে পারে। আবহাওয়া বিজ্ঞানীদের সংগঠন ‘ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন’ বৃহস্পতিবার এই সতর্কবার্তা দিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ১৯৯৪ সালে আমেরিকায় হওয়া বিশ্বকাপের তুলনায় এবার গরমের ঝুঁকি অনেক বেশি। ১৬টি ভেন্যুর ১০৪টি ম্যাচের মধ্যে অন্তত ২৬টি ম্যাচ এমন আবহাওয়ায় হবে যেখানে তাপমাত্রা ও আর্দ্রতার সূচক খেলোয়াড়দের জন্য বিপজ্জনক হতে পারে। খেলোয়াড় ও দর্শকদের স্বাস্থ্য ঝুঁকি গবেষণা অনুযায়ী, ২৬টি ম্যাচে ‘ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার’ (WBGT) ২৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে

যেতে পারে। এটি এমন এক সূচক যা মাপ দেয় যে মানুষের শরীর গরমে নিজেকে কতটা শীতল রাখতে পারছে। আন্তর্জাতিক ফুটবলারদের ইউনিয়ন (FIFPRO) জানিয়েছে, এই পরিস্থিতিতে খেলোয়াড়দের হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। এমনকি ৫টি ম্যাচ হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি উত্তাপে, যা এতটাই বিপজ্জনক যে ফিফপ্রো-র নিয়ম অনুযায়ী এমন ম্যাচ স্থগিত বা বাতিল করা উচিত। ভেন্যু ও এসির ব্যবস্থা বিশ্বকাপের ১৬টি স্টেডিয়ামের মধ্যে ডালাস, হিউস্টন এবং আটলান্টার মাত্র ৩টি স্টেডিয়ামে পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রণ বা এসি ব্যবস্থা রয়েছে। গরমের ঝুঁকিতে থাকা ২৬টি ম্যাচের মধ্যে ১৭টি হবে এসি সুবিধাযুক্ত মাঠে। কিন্তু বাকি ম্যাচগুলো নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। ফাইনালও কি ঝুঁকির মুখে? সবচেয়ে বড় চমক হলো

১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনাল ম্যাচটি নিয়ে। বিজ্ঞানীদের মতে, ফাইনাল ম্যাচটিও চরম তাপমাত্রার কবলে পড়ার বড় সম্ভাবনা রয়েছে। ডব্লিউডব্লিউএ-এর সহ-প্রতিষ্ঠাতা ফ্রিডেরিকে অটো বলেন, ‘বিশ্বকাপের ফাইনালের মতো বড় ইভেন্ট বাতিলের মতো গরমে অনুষ্ঠিত হওয়ার ঝুঁকি থাকাটা ফিফার জন্য একটি বড় সতর্কবার্তা হওয়া উচিত।’ ফিফার আগাম প্রস্তুতি গরমের কথা মাথায় রেখে ফিফা ইতিমধ্যে প্রতিটি হাফে বা অর্ধে একবার করে ‘কুলিং ব্রেক’ বা পানি পানের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কেবল খেলোয়াড় নয়, খোলা আকাশের নিচে থাকা হাজার হাজার দর্শকও এই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশাল কর্মযজ্ঞে

শেষ পর্যন্ত আবহাওয়া কতটা বাধা হয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ