এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৬

এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ |
ভারতে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৩ রুপি। একই হারে ডিজেলের দামও লিটার প্রতি ৩ রুপি বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে পেট্রোল ও ডিজেল কিনতে বাড়তি অর্থ খরচ করতে হবে ভোক্তাকে। দেশটিতে অনেকদিন থেকেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার আশঙ্কা ছিল। আর সেই জল্পনাই এবার সত্যি হলো। সারা দেশেই ৩ রুপি করে দাম বাড়ানো হলো এই দুই জ্বালানি তেলের দাম। এই দাম বৃদ্ধির ফলে কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৮ দশমিক ৭৪ রুপি। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫ দশিমক ১৩ রুপি। ভারতের অন্যান্য শহরের মধ্যে দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৭.৭৭ রুপি, ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯০.৬৭

রুপি। এর পাশাপাশি দিল্লিতে সিএনজির দামও লিটার প্রতি ২ রুপি বাড়ানো হয়েছে। ৮৫ রুপি থেকে সেই দাম বেড়ে হয়েছে ৮৭ রুপি। মুম্বাইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৬.৬৮ রুপি, ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩.১৪ রুপি। চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৩.৬৭ রুপি, ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫.২৫ রুপি। দাম বৃদ্ধির বিষয়ে তেল কোম্পানিগুলোর পক্ষ থেকে এখনো নির্দিষ্ট করে কিছু বলা না হলেও মধ্যপ্রাচ্য অস্থিরতা এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্ববাজারে যেভাবে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই তেলের দাম বাড়ানো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান যুদ্ধের প্রেক্ষিতে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। বিশ্ব বাজারে অপরিশোধিত

তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। যার ফলে তেল কিনতে বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে ভারতীয় তেল সংস্থাগুলোকে। কিন্তু তেলের দাম না বাড়ায় বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছিল তেল সংস্থাগুলোর। এমন এক প্রেক্ষিতে দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। সম্প্রতি পেট্রোল ও ডিজেল ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকী তিনি দেশবাসীকে ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শও দিয়েছেন। তার পরামর্শ মেনে একাধিক বেসরকারি সংস্থা এই নীতি চালু করেছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নিজের গাড়িবহরের সংখ্যা কমিয়ে দিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়ে ভারতের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার জ্বালানি তেল সাশ্রয়ে নিজেদের গাড়ি বহরের সংখ্যা কাটছাঁট করেছে। এমন

এক প্রেক্ষিতে অনুমান করা গিয়েছিল আগামী দিনের জ্বালানি তেলের দাম বাড়তে চলেছে। অবশেষে সেই শঙ্কাই সত্যি হল। এদিকে, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার কারণে মূল্যবৃদ্ধির শঙ্কাও তৈরি হয়েছে। এর ফলে বাস- ট্যাক্সিসহ পরিবহন খরচও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জ্বালানি তেলের সাথে সম্পর্কযুক্ত খাবারদাবার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম