সাজা মাথায় নিয়ে ঘুরছিলেন ধামাকার চেয়ারম্যান মোজতবা আলী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫

সাজা মাথায় নিয়ে ঘুরছিলেন ধামাকার চেয়ারম্যান মোজতবা আলী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ |
লক্ষ্মীপুরে প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের চেয়ারম্যান ডা. মোজতবা আলী ওরফে এম আলীর ছয় মাসের সাজা হয়েছে অনেক আগে। সাজা মাথায় নিয়ে ঘুরছিলেন তিনি। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। কিন্তু গ্রেপ্তার করা হয়নি। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রাহকরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আজ রোববার ভাটারা থানা পুলিশ তাকে ঢাকার আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভাটারা থানার ওসি রাকিবুল হাসান বলেন, মোজতবা আলীর বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় ওয়ারেন্ট রয়েছে। গ্রাহকদের টাকা আত্মসাৎ মামলায় তিনি ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। শনিবার সন্ধ্যায় গ্রাহকরা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনের সড়কে মোজতবা আলীকে

আটক করে। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন তারা তাকে পুলিশের কাছে সোপর্দ করে। লক্ষ্মীপুর থানার মামলার রেফারেন্সে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার আদালতে পাঠানো হয়। ওয়ারেন্টের ভিত্তিতে লক্ষ্মীপুর থানার পুলিশ আদালতের মাধ্যমে তাকে নিয়ে যাবে বলে জানান ওসি। জানা যায়, বিভিন্ন ধরনের পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রায় ৩ শ’ কোটি পাওনা টাকা আটকে রাখার অভিযোগ আছে ধামাকা শপিংয়ের বিরুদ্ধে। গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করলেও তা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে পরিশোধ করেনি ধামাকা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোজতবাসহ কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক মামলা করেন প্রতারিত গ্রাহকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু