হুসেইনকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগের তীব্র নিন্দা, যা বলল হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫

হুসেইনকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগের তীব্র নিন্দা, যা বলল হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ |
ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কর্তৃক নতুন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ আন্দোলন ও রাজনৈতিক সংগঠনের মধ্যে। মাহমুদ আব্বাস সম্প্রতি ফাতাহর সিনিয়র নেতা হুসেইন আল-শেইখকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) ডেপুটি চেয়ারম্যান ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। তার এই নিয়োগের তীব্র নিন্দা জানিয়ে রোববার এক বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিবৃতিতে একে ‘বিদেশি চাপের প্রতিফলন’ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের ‘জাতীয় ঐক্য উপেক্ষা করে একচেটিয়া মনোভাব’ বলে আখ্যায়িত করেছে। হামাস বলেছে, ‘আল-শেইখের নিয়োগ ফিলিস্তিনের জাতীয় স্বার্থের জন্য নয়, বরং এটি রাজনৈতিক বিভাজন আরও গভীর করবে’। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটি আরও বলেছে, ‘এটি পিএলও এবং পিএ-র কিছু

প্রভাবশালী নেতার গোঁড়ামি এবং ফিলিস্তিনের প্রতিষ্ঠানগুলোকে কার্যত বন্ধ করে দেওয়ার নিরলস প্রচেষ্টারই অংশ’। বিবৃতিতে হামাস সব ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে এই সিদ্ধান্তের বিরোধিতা করার আহ্বান জানিয়ে বলেছে, কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়াই পিএলও-কে জাতীয় ও গণতান্ত্রিক ভিত্তিতে পুনর্গঠন করতে হবে। হামাসের মতে, ‘বর্তমানে ফিলিস্তিনি নেতৃত্বের উচিত ছিল ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা বন্ধে এবং দখলদারিত্ব ও বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিরোধে মনোনিবেশ করা’। এর আগে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট (ফাতাহ) মাহমুদ আব্বাস গত বৃহস্পতিবার হুসেইন আল-শেইখকে তার ডেপুটি হিসেবে নিয়োগ দেন। শনিবার পিএলও-এর নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় পরিষদ তার এই সিদ্ধান্ত অনুমোদন করে। এর ফলে হুসেইন আল-শেইখ এখন ফিলিস্তিনি সংস্থাটিতে আব্বাসের ঠিক পরের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন। তবে মূল প্রতিরোধ সংগঠনগুলোর

মধ্যে বিশেষ করে হামাস ও ইসলামিক জিহাদ (পিআইজে) এই নিয়োগের কঠোর বিরোধিতা করেছে। তারা আগেই পিএলও-এর কেন্দ্রীয় পরিষদের বৈঠক বর্জন করেছিল। কারণ তারা আগে থেকেই মাহমুদ আব্বাসের ইসরাইলের প্রতি আপোষমূলক নীতির বিরোধিতা করে আসছে। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর