রাজধানীতে ম‍্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫

রাজধানীতে ম‍্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ |
অনতিবিলম্বে শূন্যপদে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ ও উচ্চশিক্ষার সুযোগসহ ৪ দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটসের লং মার্চ কর্মসূচিতে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে ১১ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার বিকাল সোয়া ৫টার দিকে লাঠিচার্জের ঘটনার পর আহত হওয়া শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। আহত শিক্ষার্থীরা হলেন– নওগাঁ ম্যাটসের মেহরাব, প্রাইম ম্যাটসের এরশাদুল হক, শ্যামলী ম্যাটসের জাহিদুল হাসান, সোহাগ, আমানুল্লাহ, ট্রমা ম্যাটসের সায়মা, সুমাইয়া খাতুন, তাহমিনা আক্তার তমা, বরিশাল জমজম ম্যাটসের মোহাম্মদ রাসেল, গাজীপুর ম্যাটসের শিহাব ও কুষ্টিয়া ম্যাটসের আরাফাত। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক

জানান, সচিবালয়ের সামনে থেকে আহত অবস্থায় ১১ শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়েছে।এখানে তাদের চিকিৎসা চলছে। বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে ‘লং মার্চ’ শুরু করেন ম্যাটস শিক্ষার্থীরা। এ সময় বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে ‘লং মার্চ’ শুরু করেন তারা।এ সময় শিক্ষার্থীদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত ১১ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, আশ্বাসের নামে আবারো মুলা ঝোলানোর চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা আজই ম্যাটস বৈষম্যের সুরাহা চাই। এদিকে বিকাল সাড়ে তিনটার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান

বেগমের সঙ্গে বৈঠকে বসে ম্যাটস শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকের পরও সচিবালয় অভিমুখে লং মার্চ কেন- জানতে চাইলে ম্যাটস শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, আমাদের শাহবাগে বসিয়ে রেখে মন্ত্রণালয়ে বৈঠক করলে হবে না। বৈঠক আমাদের নিয়ে করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব