শুভেন্দুকে হাসিনার ‘বিশেষ অভিনন্দন’: পর্দার আড়ালে কি তবে ইন্দো-বাংলা নতুন সমীকরণ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৬

শুভেন্দুকে হাসিনার ‘বিশেষ অভিনন্দন’: পর্দার আড়ালে কি তবে ইন্দো-বাংলা নতুন সমীকরণ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৬ |
রাজনীতির দাবার চালে সাধারণ মানুষের চোখের আড়ালে এমন কিছু খেলা চলে, যার প্রভাব সীমান্ত ছাড়িয়ে দুই দেশের রাষ্ট্রীয় সম্পর্কেও ঢেউ তোলে। পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যখন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করল, তার ঠিক ৬ ঘণ্টা আগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ‘বিশেষ অভিনন্দন’ বার্তাটি এখন দুই বাংলার রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত ইস্যু। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসনামলে সীমান্তবর্তী এলাকাগুলোতে জামায়াতে ইসলামীর শক্তিশালী অবস্থান তৈরি হওয়া নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ছিল। বাংলাদেশে ধরপাকড় শুরু হলে উগ্রবাদী গোষ্ঠীর সদস্যরা সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে নিরাপদ আশ্রয় খুঁজে নিত এমন গোয়েন্দা তথ্য বারবার সামনে এসেছে। অভিযোগ রয়েছে,

এই প্রক্রিয়ায় তৃণমূলের শীর্ষ পর্যায়ের নেতাদের প্রচ্ছন্ন সমর্থন ছিল। দুই বাংলার আলোচনায় বারবার উঠে এসেছে স্বর্ণ ও গরু চোরাচালান ইস্যু। অভিযোগ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে জামায়াতে ইসলামীর একটি গোপন ‘সেটিং’ গড়ে উঠেছিল। এই অবৈধ অর্থনৈতিক ও রাজনৈতিক লেনদেন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ২০১৯ সালে ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারত গোলাপি বলের টেস্ট ম্যাচ দেখতে গিয়েছিলেন শেখ হাসিনা। দৃশ্যত খেলা দেখা হলেও, এর মূল উদ্দেশ্য ছিল তিস্তা চুক্তি এবং জামায়াত ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নমনীয় করা। কিন্তু সেই ব্যক্তিগত আলোচনাতেও মমতা নিজের অবস্থান থেকে সরেননি। যা ঢাকা ও কলকাতার দূরত্ব আরও বাড়িয়ে দেয়। ২০২৪ সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকারবিরোধী আন্দোলনের

সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ইঙ্গিতপূর্ণ মন্তব্য’ এবং মমতার অনুসারীদের রাজপথে নামার ঘটনাকে ভালো চোখে দেখেনি আওয়ামী লীগ সরকার। অন্যদিকে, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এবং কলকাতায় মমতার পতনের সময় তাঁদেরই জোটসঙ্গী কংগ্রেসের নীরবতা এবং রাহুল গান্ধীর কড়া বক্তব্য ইঙ্গিত দেয় যে, ভারতের কেন্দ্রীয় রাজনীতিতেও মমতা এখন একা। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করার পেছনে বিজেপির যেমন অভ্যন্তরীণ কৌশল রয়েছে, তেমনি সীমান্তের ওপার থেকেও একটি অদৃশ্য সমর্থন স্পষ্ট। শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার ‘বিশেষভাবে অভিনন্দন’ জানানোর বিষয়টি নিছক সৌজন্য নয়; বরং এটি দীর্ঘদিনের ‘মমতা-জামায়াত’ আঁতাতের বিরুদ্ধে একটি কূটনৈতিক পাল্টা চাল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই প্রেস রিলিজে ‘শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে ধন্যবাদ’ শব্দবন্ধটি সাধারণ কোনো বাক্যাংশ নয়। এটি ইন্দো-বাংলা ভূ-রাজনীতির সেই

পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে উগ্রবাদ নির্মূল এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। রাজনীতির এই জটিল খেলা যারা বোঝেন, তাঁদের জন্য এই একটি অভিনন্দন বার্তাই আগামীর অনেক সমীকরণ পরিষ্কার করে দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল