বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৬

বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৬ |
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা ও দীর্ঘমেয়াদী কারাবাস গণমাধ্যমের স্বাধীনতার ওপর এক কালো ছায়া ফেলেছে। একদিকে যেমন একাত্তর টিভির মোজাম্মেল হক বাবুর জামিন আবেদন খারিজ হয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে) জানিয়েছে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সাংবাদিক কারাবন্দিতে শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ। একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় গত মঙ্গলবার তাঁর জামিন আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। ২০২৫ সালের জানুয়ারি মাসে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে যে, ২০০৭ সালে তিনি বৈশাখী টিভির একজন শেয়ারহোল্ডারকে অপহরণ করে জোরপূর্বক শেয়ার হস্তান্তর এবং সাড়ে ৪ কোটি টাকা

আদায় করেছিলেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা চলছে, যার মধ্যে চারটিই ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময়ের হত্যা মামলা। বাংলাদেশে বর্তমানে মোজাম্মেল বাবু ছাড়াও কারাবন্দি রয়েছেন, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপা,শওকত মাহমুদ। সিপিজে-র তথ্যমতে, এসব সাংবাদিকদের অনেককেই প্রায় ৬০০ দিন ধরে কোনো চার্জশিট বা বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে। সংস্থাটির এশিয়া-প্যাসিফিক সমন্বয়ক কুনাল মজুমদার একে ‘দণ্ডিত হওয়ার আগেই শাস্তি ভোগ’ হিসেবে অভিহিত করেছেন। সিপিজে-র ২০২৫ সালের ‘প্রিজন সেন্সাস’ অনুযায়ী, টানা পঞ্চম বছরের মতো বিশ্বজুড়ে ৩০০-র বেশি সাংবাদিক কারাবন্দি। চীনে ৫০ জন, মিয়ানমারে ৩০ জন, এবং ইসরায়েলে ২৯ জন। বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৪তম। প্রতিবেদনে জানানো হয়, অনেক সাংবাদিককে ‘জীবিতদের কবরস্থান’

সমতুল্য নির্মম পরিবেশে দীর্ঘ সময় (৫ বছরের বেশি) বিচারহীন অবস্থায় আটকে রাখা হয়েছ। যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশে সাংবাদিকতা দীর্ঘ সময় ধরে ‘পন্থাভিত্তিক’ বা রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত। নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসানের মতে, অনেক স্থানীয় সাংবাদিক সরাসরি রাজনৈতিক পদের অধিকারী হওয়ায় পালাবদলের সময় তাঁরা রাজনৈতিক কর্মী হিসেবেই প্রতিহিংসার শিকার হন। তবে সিপিজে স্পষ্ট জানিয়েছে, সাংবাদিকতা পক্ষপাতদুষ্ট বা বিতর্কিত হওয়া কোনো ‘ফৌজদারি অপরাধ’ নয়। রাজনৈতিক মতভেদের কারণে সাংবাদিকদের হত্যা মামলার আসামি করা আইনের অপব্যবহারের শামিল। প্রতিবেদনে উঠে এসেছে যে, বাংলাদেশে অনেক টেলিভিশন চ্যানেলের মালিকানা ব্যবসায়ীদের হাতে, যারা গণমাধ্যমকে ‘ব্যবসায়িক শিল্ড’ বা ঢাল হিসেবে ব্যবহার করেন। সরকারি বিজ্ঞাপন, নিউজপ্রিন্ট শুল্ক এবং ব্যক্তিগত প্লট

বা সুবিধার বিনিময়ে সাংবাদিকদের একটি অংশ সরকারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, যা নিরপেক্ষ সাংবাদিকতার পথে অন্তরায়। এই সংকট থেকে উত্তরণে সিপিজে এবং সাংবাদিক সাহেদ আলমের মতো বিশেষজ্ঞরা কিছু প্রস্তাবনা দিয়েছেন, সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর দ্রুত ও স্বচ্ছ পর্যালোচনা করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করা। তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ফাস্ট-ট্র্যাক সার্ভিস গঠন করা, যাতে সাংবাদিকদের হয়রানি বন্ধ হয়। বিএনপি তাদের ইশতেহারে গণমাধ্যমের স্বাধীনতা ও দমনমূলক আইন বাতিলের যে প্রতিশ্রুতি দিয়েছে, তার বাস্তবায়ন নিশ্চিত করা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের পেশাগত সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সাংবাদিকদের দীর্ঘ সময় বিনা বিচারে আটকে রাখা ‘সেলফ সেন্সরশিপ’ তৈরি করছে। বিশ্লেষকদের মতে,

সরকার যদি প্রতিহিংসার রাজনীতি থেকে সরে না আসে, তবে স্বাধীন সাংবাদিকতার পরিসর আরও সংকুচিত হবে এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ