মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৬

মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৬ |
ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী অভিনীত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তি পেয়েছে। শুক্রবার (৮ মে) সারা দেশের ২৩টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। বাংলার লোকজ ঐতিহ্য লাঠিখেলা কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘সর্দারবাড়ির খেলা’। লাঠিয়ালদের জীবন-সংগ্রামের প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ, যা তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। সরকারি অনুদানে নির্মিত ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন জিয়াউল রোশান। কিন্তু এ সিনেমাটি মুক্তি পেলেও প্রচারে নেই এ তারকা জুটি। যদিও সিনেমাটি গত বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হলো 'সর্দারবাড়ির খেলা' সিনেমাটি। তবে মুক্তি উপলক্ষ্যে সাম্প্রতিক সময়ে সিনেমাটির

প্রচারে প্রধান দুই তারকা রোশান ও বুবলীর কাউকেই খুঁজে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে অভিনেত্রী শবনম বুবলীর পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। তবে গত মার্চ মাস থেকেই পর্দার আড়ালে রয়েছেন অভিনেত্রী। গুঞ্জন রয়েছে, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন শবনম বুবলী। আর সে কারণেই আপাতত সব ধরনের কাজ ও প্রচার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। অন্যদিকে এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেতা রোশান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সিনেমার পুরো পারিশ্রমিক এখনো তিনি হাতে পাননি। এ ছাড়া এ সিনেমাটি মুক্তি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে কোনোরকম আলোচনা কিংবা পরিকল্পনা শেয়ার করেনি। তবে ব্যক্তিগত মান-অভিমান থাকলেও অভিনেতা হিসেবে তিনি সিনেমাটির গল্পের প্রশংসা

করেছেন বলে জানিয়েছেন রোশান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই