ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
তামিলনাড়ুতে বিজয়ের ‘বিজয়’ রাজভবনে টিভিকে নেতা
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সূর্যোদয়ের পথে দক্ষিণী মহাতারকা বিজয়। টানা তিন দিনের রাজনৈতিক অস্থিরতা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তৃতীয়বারের মতো বৈঠকে বসবেন টিভিকে নেতা। এনডিটিভিসহ ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমগুলো দাবি করছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থন অবশেষে নিশ্চিত করেছেন বিজয়।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। বিজয়ের দল টিভিকে এককভাবে ১০৮টি আসন জিতে সবাইকে চমকে দিলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০টি আসন পিছিয়ে ছিল। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজয় নিচের দলগুলোর সমর্থন নিশ্চিত করেছেন, কংগ্রেস ৫ জন বিধায়ক (শর্তসাপেক্ষে),ভিসিকে ২ জন বিধায়ক, সিপিআই (এম) ২ জন বিধায়ক,
সিপিআই ১ জন বিধায়ক। নিজের ১০৮ জনসহ বিজয়ের মোট সমর্থন এখন ১১৮-তে পৌঁছেছে, যা সরকার গঠনের জন্য যথেষ্ঠ। গত বুধবার ও বৃহস্পতিবারও গভর্নরের সঙ্গে দেখা করেছিলেন বিজয়। তবে বিধানসভায় প্রয়োজনীয় ১১৮ জনের সমর্থন দেখাতে না পারায় দুইবারই তাঁর দাবি নাকচ করে দেন গভর্নর আরলেকার। গত বৃহস্পতিবারের বৈঠকে গভর্নর সরাসরি প্রশ্ন করেছিলেন, “মাত্র ১১৩ জন (১০৮+৫) বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?” এবং অন্য কোন দল তাঁকে সমর্থন দেবে তার প্রমাণ চেয়েছিলেন। আজকের বৈঠকে বিজয় সেই প্রশ্নের দালিলিক প্রমাণসহ হাজির হচ্ছেন বলে জানা গেছে। বিজয় তাঁর প্রথম নির্বাচনেই তামিলনাড়ুর রাজনীতির দুই স্তম্ভ ডিএমকে এবং এআইএডিএমকে-এর ৬২ বছরের একক আধিপত্য চুরমার করে দিয়েছেন। বিজয়ের এই
উত্থানে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ডিএমকে জোট, কারণ বিজয়ের বর্তমান সমর্থক ভিসিকে এবং বাম দলগুলো নির্বাচনের আগে ডিএমকের সঙ্গেই ছিল। কংগ্রেস বিজয়ের দলকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে। তাদের স্পষ্ট বার্তা বিজয় বা তাঁর দল যেন কোনোভাবেই ‘সাম্প্রদায়িক শক্তির’ (বিজেপি) সঙ্গে জোট না করে। এই শর্ত মেনে নিয়েই বিজয় বাম ও কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিকল্প সরকার গঠনের পথে এগিয়েছেন। গত কয়েকদিন ধরেই তামিলনাড়ুর রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। এর আগে টিভিকে’র পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও যদি ডিএমকে বা এআইএডিএমকে সরকার গঠনের চেষ্টা করে, তবে বিজয়ের ১০৮ জন বিধায়কই একযোগে পদত্যাগ করবেন। এমন
পরিস্থিতিতে রাজ্যটিতে অচলাবস্থা কাটানোই এখন বড় চ্যালেঞ্জ। বিকেল সাড়ে ৪টার বৈঠকের পর যদি গভর্নর আরলেকার বিজয়ের দেওয়া সমর্থন তালিকার সত্যতা নিশ্চিত করেন, তবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সুপারস্টার বিজয় এমনটাই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।