বড় ধাক্কা খেলেন বিজয়, কাল হচ্ছে না শপথ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৬

বড় ধাক্কা খেলেন বিজয়, কাল হচ্ছে না শপথ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৬ |
তামিলনাড়ুর সরকার গঠন ঘিরে চলমান নাটকীয়তার মধ্যে নতুন মোড় এসেছে। রাজ্যপাল আর ভি আর্লেকার এখনও নিশ্চিত নন যে অভিনেতা-রাজনীতিক বিজয়ের কাছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে আগামীকাল শনিবার (৯ মে) তার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সম্ভাবনা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। খবর এনডিটিভি। রাজ্যপালের দপ্তর সূত্রে জানা গেছে, ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। কিন্তু বিজয় সেই সমর্থনের নির্ভরযোগ্য প্রমাণ দেখাতে পারেননি। সূত্রগুলোর দাবি, তামিলাগা ভেট্রি কালাগামের (টিভিকে) পক্ষে বর্তমানে ১১৬ জন বিধায়কের সমর্থন রয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে দুই কম। শুক্রবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান বিজয়। তিনি দাবি করেন, তার পক্ষে

১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে রাজ্যপালের দপ্তরের মতে, ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) সমর্থনপত্র তিনি জমা দিতে পারেননি। পরে আইইউএমএল আনুষ্ঠানিকভাবে জানায়, তারা টিভিকে নেতৃত্বাধীন জোটের অংশ নয়। গত মাসের বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই ২৩৪টির মধ্যে ১০৮টি আসন জিতে চমক দেখায় বিজয়ের দল টিভিকে। এর মধ্য দিয়ে তামিল রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকের ৬২ বছরের আধিপত্যে বড় ধাক্কা লাগে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শুরু থেকেই জোটসঙ্গী খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি। এর আগে বুধবার ও বৃহস্পতিবার দুই দফা রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন বিজয়। কিন্তু প্রতিবারই রাজ্যপাল স্পষ্ট করে দেন, পর্যাপ্ত সমর্থনের নিশ্চয়তা ছাড়া তিনি সরকার

গঠনের আমন্ত্রণ জানাবেন না। বৃহস্পতিবারের বৈঠকে আর্লেকার নাকি বিজয়কে প্রশ্ন করেন, ‘১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?’ পাশাপাশি ১১৮ জন বিধায়কের সমর্থনপত্রও চান তিনি। টিভিকের ১০৮ আসনের সঙ্গে কংগ্রেস তাদের পাঁচ আসনের সমর্থন দেওয়ার ঘোষণা দেয়। তবে শর্ত ছিল, বিজয় ও তার দল যেন বিজেপির মতো ‘সাম্প্রদায়িক শক্তির’ সঙ্গে জোট না করে। এর ফলে দীর্ঘদিনের মিত্র ডিএমকে ও কংগ্রেসের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং দুই দল একে অপরের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তোলে। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পরে ভিসিকে, সিপিআই(এম) ও সিপিআইয়ের সঙ্গেও আলোচনা শুরু করে টিভিকে। তবে এই দলগুলোও আগে থেকেই ডিএমকের শরিক ছিল। একই সময়ে ডিএমকের সঙ্গে বিকল্প সরকার গঠনের পথ

নিয়েও আলোচনা চলছিল বলে জানা গেছে। এদিকে বিজয় আইইউএমএলের একজন বিধায়ক এবং টিটিভি দিনাকরণের আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাগামের (এএমএমকে) একমাত্র বিধায়কের সমর্থনও চেয়েছিলেন। বাম দল সিপিআই ও সিপিআই(এম) টিভিকেকে বাইরে থেকে সমর্থনের ঘোষণা দিলেও তারা মন্ত্রিসভায় যোগ দেবে না বলে জানিয়েছে। অন্যদিকে কংগ্রেস তাদের সমর্থনের বিনিময়ে দুটি মন্ত্রিত্ব প্রত্যাশা করছে বলে জানা গেছে। এই রাজনৈতিক অচলাবস্থার মধ্যে ডিএমকে ও এআইএডিএমকের সম্ভাব্য জোট নিয়েও জোর আলোচনা শুরু হয়েছিল। যদিও দুই দলের জ্যেষ্ঠ নেতারা পরে এমন জোটের সম্ভাবনা নাকচ করে দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের উত্থান ঠেকাতেই দুই প্রতিদ্বন্দ্বী দ্রাবিড় দলের মধ্যে যোগাযোগের গুঞ্জন ছড়ায়। অন্যদিকে বিজেপি এই পুরো পরিস্থিতিতে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। দলটির

তামিলনাড়ু শাখার মুখপাত্র নারায়ণ তিরুপাথি বলেছেন, ‘এটি একটি বিভক্ত রায়। টিভিকের সংখ্যাগরিষ্ঠতা নেই। যদি বিজয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন, তাহলে রাজ্যপাল সাংবিধানিকভাবেই তা মেনে নেবেন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’