হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৬

হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৬ |
আলু উৎপাদনে দেশের অন্যতম প্রধান অঞ্চল রংপুর। এবার ফলন ভালো হলেও চাষিদের মুখে হাসি নেই। ভরা মৌসুমে আলুর অস্বাভাবিক মূল্যপতনে চরম লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ তুলতে না পেরে অনেকে রাস্তায় আলু ফেলে দিতে বাধ্য হচ্ছেন। বিশেষজ্ঞ ও চাষিরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগামীতে আলু চাষে বড় ধরনের অনীহা তৈরি হতে পারে, যা কৃষি খাতে নতুন সংকটের জন্ম দিতে পারে। চাষিরা জানান, প্রতি কেজি আলু উৎপাদনে তাদের খরচ পড়েছে ১৩ থেকে ১৫ টাকা। কিন্তু বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৭ থেকে ৯ টাকায়। হিমাগার ভাড়া বৃদ্ধি, বৈরী আবহাওয়ায় পচন ধরা এবং সংরক্ষণের অভাবে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

অনেক কৃষক আলু ঘরে রেখেও বড় অংশ নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন। গঙ্গাচড়া উপজেলার চেংমারী গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, “৩০০ শতক জমিতে আলু চাষ করেছিলাম। পাইকাররা ৩-৪ টাকা কেজি দর দেওয়ায় ঘরে তুলে রাখি। কিন্তু পচন ধরায় শেষ পর্যন্ত ৫০ বস্তা আলু রাস্তায় ফেলে দিতে হয়েছে। ১০ টাকা কেজিও পেলে অন্তত কিছু ঋণ শোধ করা যেত।” একই গ্রামের কৃষক পারভীন আক্তার ৫০০ শতক জমিতে আলু চাষ করে দেড় লাখ টাকার গরু বিক্রি করেছিলেন। তিনি জানান, বাড়িতে রাখা ২০০ বস্তা আলু টানা বৃষ্টি ও আর্দ্রতায় পচে গেছে। রংপুরের কাউনিয়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জসহ বিভিন্ন উপজেলায় শত শত বস্তা পচা আলু

রাস্তার ধারে ফেলে রাখার দৃশ্য দেখা যাচ্ছে। কোথাও কোথাও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ক্ষতির পরিমাণ ১,০০০ থেকে ১,৩০০ কোটি টাকা কৃষি বিভাগের তথ্য অনুসারে, চলতি মৌসুমে রংপুরে ১৬ লাখ ৫ হাজার মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। প্রতি কেজিতে ৬-৮ টাকা লোকসান হওয়ায় শুধু মূল্য ধসের কারণেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯৬৩ কোটি টাকা। হিমাগার ভাড়া বৃদ্ধি ও পচনের কারণে মোট ক্ষতি ১,০০০ থেকে ১,৩০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামীতে চাষ কমার আশঙ্কারংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে রংপুর বিভাগে আলুর আবাদের এলাকা গত বছরের তুলনায় ২১ হাজার ৯১৯ হেক্টর কমেছে। উৎপাদনও কমেছে প্রায় ৩.৮১ লাখ

টন।চাষিরা বলছেন, প্রতি বছর এমন লোকসানের পর আগামী মৌসুমে অনেকেই আলু চাষে আগ্রহ হারাবেন। পীরগঞ্জের কৃষক মাহমুদুল হাসান বলেন, “সরকার যদি সরাসরি পৃষ্ঠপোষকতা না করে এবং ন্যায্যমূল্য নিশ্চিত না করে, তাহলে আলু চাষ আর করব না।” মিঠাপুকুরের কৃষক আবু বক্কর সিদ্দিক জানান, “সিন্ডিকেটের কারণে দাম নিয়ে প্রতিবছর টেনশন। সরকার যদি আলু সংগ্রহ অভিযান চালু করে এবং রপ্তানি সহজ করে, তাহলেই সমস্যা কাটবে। না হলে ভবিষ্যতে আলুর উৎপাদন ব্যাপকভাবে কমে যাবে।”বর্তমানে আলু রপ্তানিও খুবই কম। এ বছর এখন পর্যন্ত মাত্র ১২৬ টন আলু রপ্তানি হয়েছে, যা আগের বছরগুলোর তুলনায় নগণ্য। কৃষিবিদরা সতর্ক করে বলছেন, যদি চাষিরা লোকসানের কারণে আলু চাষ ছেড়ে

দেন, তাহলে দেশে আলুর উৎপাদন কমে গিয়ে দাম বেড়ে যাওয়া এবং খাদ্য নিরাপত্তায় নতুন চাপ তৈরি হতে পারে। তাই সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ, ন্যূনতম মূল্য নির্ধারণ ও রপ্তানি বৃদ্ধির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া