এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৬

এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৬ |
রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত আ্যটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি হয়েছে। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন ঘটনাটি শুধুই চুরি নয়, এটি নাশকতার চেষ্টা হতে পারে। আজ শুক্রবার দুপুরে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, ভোররাত আনুমানিক সোয়া ১টার দিকে একদল দুর্বৃত্ত ভবনের নিচতলা ও প্রথম তলার থাই গ্লাসের জানালার কিছু অংশ খুলে ফেলে। ‘গ্লাসের প্যানেল খুলে তারা দ্বিতীয় তলায় আমার কক্ষে পৌঁছানোর চেষ্টা করেছিল। সন্দেহজনক শব্দ শুনে আমাদের নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের ধাওয়া করে। নিরাপত্তারক্ষী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়,’ যোগ করেন তিনি। কাজল আরও বলেন, ‘আমার বিশ্বাস, এটি সাধারণ চুরির ঘটনা নয়; বরং

নাশকতার চেষ্টা হতে পারে। আমার কার্যালয়কে টার্গেট করা হয়েছিল।’ অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, সম্প্রতি কার্যালয় থেকে বরখাস্ত হওয়া কিছু সাবেক কর্মচারী এবং দুর্নীতির অভিযোগে চাকরি হারানোর আশঙ্কায় থাকা কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যালয় সম্পর্কে “মিথ্যা প্রচারণা” চালিয়ে আসছিলেন। ‘আমার ধারণা, ঘটনাটি উসকে দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো না কোনো ভূমিকা থাকতে পারে,’ সন্দেহ পোষণ করেন তিনি। কাজল জানান, বিষয়টি বিবেচনায় রেখে তিনি পুলিশ কর্মকর্তাদের এবং সুপ্রিম কোর্ট প্রশাসনকে ঘটনাটি তদন্ত করার অনুরোধ জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, দুর্বৃত্তরা কার্যালয়ে পুরোপুরি প্রবেশের আগেই পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ নথি বা মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার বিষয়ে জানা যায়নি। জানতে চাইলে শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল মজুমদার বলেন,

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ‘বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) হয়নি,’ বলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার