শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৬

শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৬ |
নালিতাবাড়ী (শেরপুর), ৯ মে ২০২৬: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ১১ বছরের কন্যাশিশু সানজিদা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে প্রতিবেশীর টয়লেটে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত সানজিদা আক্তার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা/রামচন্দ্রকুড়া এলাকার আমিনুল ইসলামের মেয়ে। মায়ের মৃত্যুর পর সে নানি চাঁন ভানুর কাছে লালিত-পালিত হচ্ছিল। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত পরশু বৃহস্পতিবার বিকেলে সানজিদা প্রতিবেশী চাঁন মিয়া পাগলার বাড়িতে খেলতে যায়। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে থাকেন এবং মাইকিং করেন। শুক্রবার বিকেল পর্যন্ত খোঁজাখুঁজির একপর্যায়ে সন্দেহভাজন বিল্লাল হোসেনের মা তহুরুন নেছার ওপর চাপ প্রয়োগ করলে তিনি ছেলের

মোবাইল নম্বর দেন। স্বজনরা ওই নম্বরে যোগাযোগ করলে বিল্লাল হোসেন ফোনে সানজিদাকে হত্যা করে নিজেদের টয়লেটে লুকিয়ে রাখার কথা স্বীকার করে বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা টয়লেটে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য বিল্লালের বাবা চাঁন মিয়া (চান পাগলা), মা তহুরুন নেছা ও বোন রাবিয়া বেগমকে আটক করা হয়েছে। নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক

কারণ নিশ্চিত হবে। অভিযুক্ত বিল্লাল হোসেন (চাঁন মিয়ার ছেলে) পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শিশু সানজিদার পরিবার ও স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি