ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট
প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ
হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ
পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও
সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
সাড়ে ছয় কোটি টাকা মূল্যের সোনার বারসহ তিনজন গ্রেফতার
প্রায় সাড়ে ছয় কোটি টাকা মূল্যের ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি সোনার বারসহ যশোরে তিন পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৪টায় যশোর-নড়াইল রোডের নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামেরজহির উদ্দিনের ছেলে রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহাকের ছেলে আব্দুল গনি (৫৪) এবং সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সর্দারের ছেলে ইসরাইল (৪৬)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে লুকিয়ে রাখা ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। জব্দকৃত
বারের বর্তমান বাজার মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা। একই সঙ্গে ব্যবহৃত প্রাইভেটকার, মোবাইলফোন ও নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিজিবিকে জানিয়েছে, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনারবার সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেফতার তিনজনকে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।