‘সক্ষমতা বাড়াতে’ দরপত্র ছাড়াই র‌্যাবের জন্য ১৬৩টি গাড়ি সরাসরি ক্রয়ের অনুমোদন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৬

‘সক্ষমতা বাড়াতে’ দরপত্র ছাড়াই র‌্যাবের জন্য ১৬৩টি গাড়ি সরাসরি ক্রয়ের অনুমোদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৬ |
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) জন্য ১৬৩টি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গতকাল এই গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, ১৬৩টি গাড়ির মধ্যে তিনটি জিপ, ১০০টি টহল (প্যাট্রল) পিকআপ এবং ৬০টি এসি মাইক্রোবাস রয়েছে। এসব গাড়ি দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে কেনা হবে। এতে মোট ব্যয় হবে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা। বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের সময় পরিকল্পিতভাবে পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা হয়েছে। থানা জ্বালিয়ে ছিনিয়ে নেওয়া হয় বিপুল অস্ত্র-গোলাবারুদ, বাহিনীর গাড়ি, জিপসহ নিরাপত্তার

কাজে ব্যবহৃত সরঞ্জাম আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এতে বাহিনীগুলোর সক্ষমতা কমে যায়। নিয়মিত টহল ও অপারেশনাল কার্যক্রম বাধাগ্রস্ত হয়। যার প্রভাব পড়ে সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায়। এসব ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে গত বছরের মার্চে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান ক্রয়ের কার্যাদেশ দেয়। এ সংক্রান্ত অর্থছাড়ও করা হয়। এরই ধারাবাহিকতায় এবার র‌্যাবের জন্য যানবাহন ক্রয়ের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘র‍্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে এসব যানবাহন কেনার প্রস্তাব উপস্থাপন করা হলে মন্ত্রিসভা কমিটি তা অনুমোদন দেয়। এ-সংক্রান্ত প্রস্তাবটি গত ২৭শে জানুয়ারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকে

নীতিগত অনুমোদন পেয়েছিল। জানা গেছে, গত ৫ই এপ্রিল অর্থ বিভাগের এক পরিপত্র অনুযায়ী সব ধরনের যানবাহন কেনা বন্ধ থাকলেও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং র‍্যাবের আভিযানিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ বিবেচনায় এই প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিল। সূত্র জানায়, র‍্যাবের সক্ষমতা বৃদ্ধির এই প্রকল্পটি ২০১৮ সালের ৭ই নভেম্বর একনেকে অনুমোদিত হয়। প্রকল্পের মেয়াদ ১লা ডিসেম্বর ২০১৮ থেকে ৩১শে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত। এর অধীনে যানবাহন সংগ্রহের কাজ ধারাবাহিকভাবে চলছিল। কিন্তু ২০২৪-এর জুলাই-আগস্টের সংঘাতে র‌্যাবের অনেক যানবাহন ধ্বংসপ্রাপ্ত হয়। জানা গেছে, চলতি সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) প্রকল্পটির অনুকূলে ১৬০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। মূলত বৈছা আন্দোলনে আইনশৃঙ্খলা

রক্ষাকারী বাহিনীর অবকাঠামোর ব্যাপক ক্ষতি পুষিয়ে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার