‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৬

‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৬ |
দেশে হামের প্রাদুর্ভাবে শিশুদের মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে। সরকারি হিসেবে এখন পর্যন্ত ৩১৭ জন শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে, যা দেশের জনস্বাস্থ্য খাতের এক ভয়াবহ চিত্র উন্মোচন করেছে। এই গণমৃত্যুকে কেবল ‘পরিসংখ্যান’ মানতে নারাজ জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। তিনি এই সংকটকে ড. মুহাম্মদ ইউনূসের ‘রাষ্ট্রীয় ব্যর্থতা’ ও ‘টিকা ব্যবস্থাপনায় হঠকারী সিদ্ধান্তের নির্মম দলিল’ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে আনিস আলমগীর অভিযোগ করেন, ড. ইউনূসের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই আজ শত শত শিশুকে জীবন দিতে হচ্ছে। তিনি দাবি করেন, টিকা ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা এবং ভুল সিদ্ধান্তের কারণে দেশে টিকার সংকট তৈরি হয়েছে, যার চূড়ান্ত খেসারত দিচ্ছে নিষ্পাপ শিশুরা। আনিস আলমগীর

তাঁর পোস্টে লিখেছেন,এই সংকটের মূলে রয়েছে ড. ইউনূসের হঠকারী সিদ্ধান্ত এবং টিকা ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা। তার দায়িত্বজ্ঞানহীনতার চরম মূল্য আজ দেশের শিশুদের দিতে হচ্ছে নিজের জীবন দিয়ে। পোস্টে সবচেয়ে কড়া সমালোচনা করা হয়েছে ড. ইউনূসের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে। দেশে যখন শিশুদের লাশের সারি দীর্ঘ হচ্ছে, তখন তিনি বিদেশের বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ নিয়ে ব্যস্ত এমনটাই দাবি এই সংবাদিকের। তিনি লিখেছেন, শত শত শিশু প্রাণ হারালে তার কিছু যায় আসে না, অথচ বিদেশের বন্ধু টেড টার্নারের মৃত্যুতে তিনি শোকাতুর হন। এই নির্লজ্জ দ্বিচারিতা জাতি কোনোভাবেই মেনে নিতে পারে না। আনিস আলমগীর সরাসরি প্রশ্ন তুলেছেন রাষ্ট্রের দায়বদ্ধতা নিয়ে। তাঁর মতে, সরকার এই মৃত্যুর কোনো

দায় নিচ্ছে না এবং দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তিনি প্রতিটি শিশুর মৃত্যুর হিসাব দাবি করেছেন এবং ড. ইউনূসকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে হামে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগে থেকেই টিকার ঘাটতি নিয়ে সতর্ক করলেও সরকারের ধীরগতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন। যদিও সম্প্রতি কিছু টিকা দেশে এসে পৌঁছেছে, তবে ততক্ষণে ৩১৭টি পরিবার তাদের সন্তানকে হারিয়েছে। আনিস আলমগীরের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন অব্যস্থাপনার এই

দায়ভার আসলে কার? শিশুদের এই ‘গণমৃত্যু’ কি কেবলই একটি মহামারি, নাকি নীতিনির্ধারকদের চরম অবহেলার ফল?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার