ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪
গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার
দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট
হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ
চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ
১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম
রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ
সেনাবাহিনী-বিজিবি থাকছে পশুর হাট পাহারায়
রাজধানী ঢাকাসহ সারা দেশের কোনো সড়কেই হাট বসানো যাবে না। সেই সঙ্গে পশুর হাট ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং যানজট এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি বিবিজি, র্যাব মোতায়েন করা হতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ ৬ই মে, বুধবার রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর গাবতলী পশুর হাট ঘিরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এবার ঢাকাসহ সারা দেশের কোনো সড়কেই হাট বসানো যাবে না।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের পুলিশের পাশাপাশি প্রয়োজন হলে সেনাবাহিনী, র্যাব মোতায়েন করা হবে। বিজিবিও মোতায়েন করা হবে। এর বাইরে এখানে স্বাস্থ্য
ক্যাম্প থাকবে। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) দল থাকবে, যারা হাট ব্যবস্থাপনায় সহযোগিতা করবে। শাহে আলম জানান, বিভিন্ন পক্ষ থেকে পাওয়া কিছু সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সে অনুযায়ী ইজারাদার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। তিনি আরো জানান, হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপনসহ নকল টাকা ব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।